২১ আগস্ট: নাসিমা আজও শরীরে বয়ে বেড়াচ্ছেন স্প্লিন্টার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার
সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত) নাসিমা ফেরদৌসী
আগামীকাল ভয়াবহ ২১ আগস্ট। ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গ্রেনেড হামলায় আহত জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বরগুনার সাবেক সংসদ সদস্য নাসিমা ফেরদৌসীর শরীরে এখনও গ্রেনেডের স্প্লিন্টার যন্ত্রনা দেয়।
দীর্ঘ ১৫ বছর ধরে তিনি এ যন্ত্রনা বয়ে বেড়াচ্ছেন। দশম জাতীয় সংসদের এমপি নাসিমা ফেরদৌসীর প্রত্যয়- নারীরা যাতে নির্যাতিত না হয়, সেজন্য তিনি সব সময় নারীদের পাশে থাকবেন।
২১ আগস্টের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, সারাদেশে জঙ্গি হামলা ও গোপালগঞ্জে পুলিশি নির্যাতনের প্রতিবাদে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশের আয়োজন করা হয়। এতে সেই সময়ের মহিলা আওয়ামী লীগ সভাপতি আইভী রহমানের পাশেই ছিলেন।
বর্তমান প্রধানমন্ত্রী ও সে সময়ের বিরোধী দলীয় নেতা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ার আগেই গ্রেনেড হামলা শুরু হয়। সেখানে ১১টি শক্তিশালী গ্রেনেডের বিস্ফোরণ ঘটানো হয়। এই নারকীয় হামলায় আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন তিনিসহ কমপক্ষে ৫০০ জন।
গ্রেনেড বিস্ফোরণের সময় মনে হচ্ছিল, যেন চারদিকে আগুনের ফুলকি। এরই মধ্যে তিনি টের পেয়ে যান, শরীর জ্বলে-পুড়ে যাচ্ছে। এক পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। শরীর থেকে রক্ত ঝরছে। চারদিকে তাকিয়ে দেখেন, সবারই একই অবস্থা। এরপর জ্ঞান হারান।
মৃত ভেবে তাকে তোলা হয়েছিল লাশের ট্রাকে। কিন্তু নড়েচড়ে ওঠায় পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
তিনি জানান, “দুই পা অচল হওয়ায় চার বছর শয্যাশায়ী ছিলাম। চার মাস সারা শরীরে স্পঞ্জ লাগানো ছিল। এরপর হুইল চেয়ার, স্ট্রেচার এবং ওয়াকারের মাধ্যমে হাঁটা শেখানো হয়। লাঠিতে ভর দিয়ে হাঁটতে হয়।
তিনি বলেন, এতো যন্ত্রণা, এতো কষ্ট, হাঁটতে কষ্ট, শুতে কষ্ট, এতো অশান্তির মধ্যেও সান্তনা খুঁজে পাই, মারা গেলে পৃথিবীর আলো-বাতাস আর দেখতে পেতাম না। মাঝে মধ্যে আহত অবস্থার ছবি দেখে অবাক হই ও
অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি।
বরগুনার পাথরঘাটা উপজেলার বাদুরতলা গ্রামে নাসিমার জন্ম। সেখানেই কাটে শৈশব আর কৈশোর। ১৯৭৯ সালে মহিলা আওয়ামী লীগের কর্মী হিসেবে দলীয় কাজ শুরু করেন। ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফেরার পর তিনি রাজনীতিতে আরো সক্রিয় হন। এরপর জায়গা করে নেন কেন্দ্রীয় রাজনীতিতে।
রাজপথে লড়াকু সৈনিক হিসেবে আন্দোলন করে মহিলা আওয়ামী লীগের ঢাকা মহানগর (উত্তর) শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। মানুষের কল্যাণে কাজ করতে পারিবারিকভাবেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িয়েছেন নাসিমা ফেরদৌসী।
সূত্র : বাসস
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা


