ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৮:২২:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই

২১ মার্চ চট্টগ্রাম যাবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৩৫ পিএম, ৭ মার্চ ২০১৮ বুধবার

আগামী ২১ মার্চ চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেশ কিছু উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের উজ্জীবিত করতে তার এ সফর।

 

এদিন তিনি চট্টগ্রামে জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর জনসভার জন্য প্রাথমিকভাবে পলোগ্রাউন্ড মাঠ নির্ধারণ করা হলেও তা এখনো চূড়ান্ত করা হয়নি। ২১ মার্চ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর এবং জনসভায় যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম।

 

আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, দেশের বিভিন্ন বিভাগীয় শহরে সাংগঠনিক সফরের অংশ হিসেবে মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের উজ্জীবিত করতে আগামী ২১ মার্চ প্রধানমন্ত্রী চট্টগ্রাম সফরের শিডিউল রয়েছে। প্রধানমন্ত্রীর জনসভার জন্য প্রাথমিকভাবে পলোগ্রাউন্ড মাঠ নির্ধারণ করা হলেও তা এখনো চূড়ান্ত করা হয়নি। আগামী ১০ মার্চ আওয়ামী লীগের বর্ধিত সভায় ভেন্যু চূড়ান্ত করা হবে।