২২ ঘণ্টা পর কাদায় আটকে পড়া হাতি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৮ এএম, ৭ মার্চ ২০২৫ শুক্রবার
সংগৃহীত ছবি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কাদায় আটকে পড়া একটি বন্য হাতিকে নয় ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার নাপোড়া এলাকায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের ভেতরে বন বিভাগের কর্মকর্তারা গ্রামবাসীর সহায়তায় আটকে পড়া হাতিটি উদ্ধার করে।
বন বিভাগের জলদী রেঞ্জের কর্মকর্তা (রেঞ্জার) আনিসুজ্জামান শেখ বলেন, আমরা বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় ৭টার দিকে হাতিটি কাদায় আটকে যাওয়ার খবর পাই, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু করি।
তিনি বলেন, প্রথমে আমরা একটি পাম্প দিয়ে পানি ছিটিয়ে হাতির গায়ের কাদা পরিষ্কার করি। পাশাপাশি পানি ছিটিয়ে কাদা নরম করে নেই। পরে অন্তত ৩৫ জন গ্রামবাসীর সহায়তায় হাতিটি ডাঙায় তুলতে সক্ষম হয়েছি।
আনিসুজ্জামান বলেন, মাদি হাতিটির বয়স আনুমানিক ৪০ বছর। হাতিটি পুষ্টিহীনতায় ভুগছে। কাদায় আটকে যাওয়ায় আরও দুবল হয়ে গেছে। উদ্ধারের পর আমরা হাতিকে স্যালাইনযুক্ত পানি খাইয়েছি। হাতিটি দাঁড়াতে পারছিল না।
তিনি আরও বলেন, ডুলাহাজারা সাফারি পার্ক থেকে চিকিৎসকদের আসার অনুরোধ জানানো হয়েছে। চিকিৎসক এলে সকালে আমরা আবার যাব। হাতিটিকে পাওয়া গেলে চিকিৎসা দেওয়া হবে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য









