ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ২:০৩:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৬১ জন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ হাসপাতালে ভর্তি হয়েছে ৫২৫ জন। এরমধ্যে ঢাকায় ৩৫২ এবং ঢাকায় বাইরে বিভিন্ন হাসপাতালে ১৭৩ জন ভর্তি হয়েছে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ১৪৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৫৯৮ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৫৪৬ জন রোগী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ১৭ হাজার ৮২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ঢাকায় ১৩ হাজার ৫১১ এবং ঢাকার বাইরে ৪ হাজার ৩০৯ জন।

অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৬১৫ জন। এর মধ্যে ঢাকায় ১১ হাজার ৮৮৪ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৩ হাজার ৭৩১ জন।