২৫শ শিক্ষক নিয়োগে সুপারিশের আদেশ বাতিল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৫ পিএম, ২৮ জুন ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসিএ থেকে নিবন্ধনধারী ২ হাজার ৫০০ জনকে নিয়োগের যে সুপারিশ হাইকোর্ট করেছিল তা বাতিল করেছে আপিল বিভাগ। গত ৩১ মে দেয়া আদেশ স্থগিত করতে আপিল করেছিল এনআরসিএ।
২৫০০ নিবন্ধনধারীকে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) সুপারিশ করতে হাইকোর্টের দেয়া আদেশ বাতিল করে দিয়েছে আপিল বিভাগ।
প্রধান বিচারপতিসহ ছয় বিচারপতির আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
এনটিআরসিএ থেকে নিবন্ধনধারী ২ হাজার ৫০০ জনকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে নিয়োগের সুপারিশ করতে গত ৩১ মে আদেশ দেয় হাইকোর্ট। ওই আদেশ স্থগিত চেয়ে আপিল করে এনআরসিএ।
পরে গত ২২ জুন চেম্বার বিচারপতি ওবায়দুল হাসানের আদালত সেটি স্থগিত না করে আপিল বিভাগে পাঠিয়ে দেয়। সোমবার আপিল বিভাগ শুনানি শেষে হাইকোর্টের আদেশটি বাতিল করে দেয়।
আদালতে এনটিআরসিএর পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুজ্জামান। রিটের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান, মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ।
গত ৭ মার্চ একইভাবে ২ হাজার ৫০০ জনকে সুপারিশের নির্দেশ দিয়েছিল আদালত। এই আদেশ বাস্তবায়ন না করায় আবার এনটিআরসিএর চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়।
ওই আবেদনের শুনানি নিয়ে রিটকারী ২ হাজার ৫০০ জনকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ সপ্তাহের মধ্যে নিয়োগের সুপারিশ করতে এনটিআরসিএকে গত ৩১ মে নির্দেশ দেয় হাইকোর্ট। এ আদেশ স্থগিত চেয়ে গত ১৫ জুন আপিল আবেদন করে এনটিআরসিএ।
-জেডসি
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ


