২৫ বেসরকারি বিশ্ববিদ্যালয়কে শোকজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৭ পিএম, ২১ নভেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করায় ২৫ বেসরকারি বিশ্ববিদ্যালয়কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে (শোকজ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশিন (ইউজিসি)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেউ কেউ স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করলেও কোনোটির বিরুদ্ধে অননুমোদিত প্রোগ্রাম পরিচালনা, কোনোটির বিরুদ্ধে সনদ বাণিজ্যের অভিযোগ রয়েছে। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আগে এগুলো যাচাই করে ভর্তি হতে বলেছে ইউজিসি।এ সংক্রান্ত তথ্য ইউজিসি ওয়েবসাইটে www.ugc.gov.bd প্রকাশ করেছে।
গত ২০১০ সাল থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে স্থায়ী ক্যাম্পাসে পাঠদানের তাগাদা দিয়ে আসছে সরকার। তবে সরকারের সেই নির্দেশনা অমান্য করে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় বছরের পর বছর ভাড়া করা ভবনে ক্লাস-পরীক্ষা নিচ্ছে। এর কারণে বিশ্ববিদ্যালয়গুলোকে নোটিশ পাঠিয়েছে ইউজিসি।
ইউজিসি সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে ১০৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে ২০১০ সালের আগে শিক্ষা কার্যক্রম শুরু করেছে ৫২টি। এই ৫২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে পাঠদান শুরু করেছে ২৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ২৫টি বিশ্ববিদ্যালয় এখনও ভাড়া করা ভবনে কার্যক্রম পরিচালনা করছে। আর একটি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে।
রোববার (২১ নভেম্বর) ইউজিসি সদস্য (বেসরকারি বিশ্ববিদ্যালয়) অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বলেন, ‘প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘদিন ধরে স্থায়ী ক্যাম্পাসে আইন মেনে কার্যক্রম পরিচালনার তাগাদা দেওয়া হচ্ছে। কিন্তু তারা এতদিন পরও কেন আদেশ অনুযায়ী স্থায়ী ক্যাম্পাসে ফিরে যাচ্ছে না সেটা জানতে চাওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘ইউজিসির নিয়মানুযায়ী স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য একটি বিশ্ববিদ্যালয় ১২ বছর সময় পায়। এর মধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে। কিন্তু তারা সেটা ফলো করেনি। তাই শোকজ করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল




