২৮ জানুয়ারির মধ্যে এইচএসসির ফল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৭ পিএম, ১১ জানুয়ারি ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
সংসদের আসন্ন অধিবেশনে শুরুর দিকেই আইনের সংশোধন করে আগামী ২৮ জানুয়ারির মধ্যে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনলাইনে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী পরীক্ষার মাধ্যমে ফলাফল প্রকাশ করতে হয়। বর্তমান প্রেক্ষাপটে এ আইনটি সংশোধন করা জরুরি। এজন্য অর্ডন্যান্স জারি করতে হবে। যেহেতু সংসদ অধিবেশন ডাকা হয়েছে, কয়েকদিনের মধ্যেই (১৮ জানুয়ারি) অধিবেশন শুরু হচ্ছে। তাই প্রথম অধিবেশনেই সরাসরি ভ্যাটিংসহ অনুমোদনের জন্য পাঠানোর জন্য অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
তিনি বলেন, আর মাত্র ছয় দিন পরে জাতীয় সংসদের অধিবেশন বসছে। এ জন্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, এখন এটি অধ্যাদেশ না করে সরাসরি ওই অধিবেশনের শুরুতে বিলটি উত্থাপন করে পাস করার ব্যবস্থা করা হবে। এরপর ২৫, ২৬ বড় জোর ২৮ জানুয়ারির মধ্যে এইচএসসি পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল ঘোষণা করা হবে।
এবার করোনা ভাইরাসের কারণে বিদায়ী বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এর পরিবর্তে জেএসসি ও এসএসসি এবং সমমানের পরীক্ষার গড় ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের মূল্যায়নের সিদ্ধান্ত হয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী পরীক্ষার ভিত্তিতে এসএসসি ও এইচএসসি পাস করা শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়। কিন্তু এবার পরীক্ষা ছাড়াই কাজটি করতে হচ্ছে, সে জন্য আইন জটিলতা দেখা দেয়।
মন্ত্রী পরিষদ সচিব বলেন, এইচএসসির ফলাফল তৈরি আছে। এ জন্য শিক্ষা মন্ত্রণালয় অর্ডিন্যান্সের প্রস্তাব নিয়ে এসেছিল। কিন্তু মন্ত্রিসভা আসন্ন সংসদে উত্থাপনের জন্য ভেটিংসহ এটি অনুমোদন দিয়েছে।
-জেডসি
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার






