২৮ বছর পর ফের মুক্তি, ২ দিনে কত আয় করল ‘ডিডিএলজে’!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩১ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার
ফাইল ছবি।
বড় পর্দায় ফের মুক্তি পেয়েছে শাহরুখ খান ও কাজলের ক্যারিয়ারের অন্যতম সফল ছবি 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে'। চলছে ভ্যালেন্টাইন্স সপ্তাহ। তার আগেই গত ১০ ফেব্রুয়ারি ভারতের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'ডিডিএলজে'। ২৮ বছর পর ফের মুক্তি পেয়েছে এই ছবি। ব্যবসায়ীক দিক থেকে বক্স অফিসে কেমন প্রভাব ফেলল 'ডিডিএলজে' ?
জানা গিয়েছে, ভারতের ৩৭টি শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। শুধু মুক্তিই পায়নি। তার সঙ্গে বক্স অফিস কালেকশনেও নজর কাড়ছে।
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, দুদিনে উল্লেখযোগ্য ব্যবসা করেছে। ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী খবর, দু দিনে প্রায় ২২.৫০ লাখ টাকার ব্যবসা করে ফেলেছে শাহরুখ খানের 'ডিডিএলজে'। তাদের ধারণা ভ্যালেন্টাইন্স ডে-তে এই ছবির ব্যবসা আরও অনেকটা বাড়বে।
ফের প্রেক্ষাগৃহে 'ডি ডি এল জে'র মুক্তি পাওয়া প্রসঙ্গে যশরাজ ফিল্মসের ভাইস প্রেসিডেন্ট, ডিস্ট্রিবিউশন রোহন মলহোত্র বলেন, ভারতীয় ছবির ইতিহাসে 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে' সবথেকে বেশি চলা ছবি। রোম্যান্টিক সমস্ত ছবির মধ্যে এটি অন্যতম। প্রজন্মের পর প্রজন্ম ধরে রোম্যান্টিক ছবি বলতে এটিকে মেনেছে।
তিনি আরও বলেন, দর্শক এবং অনুরাগীরা বার বার আমাদের অনুরোধ করেছে। একবছর ধরে তারা অনুরোধ করেছেন যে, তারা ছবিটাকে বন্ধু এবং পরিবারের সঙ্গে প্রেক্ষাগৃহে দেখতে চান। আর তাই চলতি বছর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ছবিটা মুক্তি পেয়েছে।
তিনি বলেন, যশরাজ ফিল্মস এবং শাহরুখ খান শুধুই ভারতীয় ছবির জগতে ব্লকবাস্টার হিট সমস্ত ছবি উপহারই দেয়নি। তার সঙ্গে দর্শকদের ভারতীয় ছবির প্রতি আকর্ষণ বাড়িয়েছে। এখনও প্রেক্ষাগৃহে চলছে 'পাঠান'। একই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'ডি ডি এল জে'।
সূত্র: এবিপি আনন্দ
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক








