ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ৯:৩৯:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

২৯ ডিসেম্বর মাঠে নামবে বিজিবি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৯ ডিসেম্বর থেকে সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা মাঠে নামবে।  

আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী ২৯ তারিখ থেকে খুব সম্ভবত আমি যতটুকু জানি, বিজিবি মাঠে চলে আসবে। বিজিবির পরপরই আর্মি চলে আসবে। কাজেই আপনারা যে সমস্ত আশঙ্কা করছেন এবং যেগুলো দেখছেন, সেসব পরিস্থিতি আরও শান্ত হয়ে সুন্দর পরিস্থিতির সৃষ্টি হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনকে আরও নিরাপদ করতে দীর্ঘ সময় মাঠে থাকবে সেনাবাহিনী। ঝুঁকিপূর্ণ আসন ও কেন্দ্র নিয়ে নির্বাচন কমিশন তালিকা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সব নির্বাচনেই নির্বাচন কমিশন কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা করে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলেন।’