২ কোটি ২০ লাখ শিশুকে টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৯ পিএম, ১১ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শিশুদের করোনা টিকার আওতায় আনার লক্ষ্যে সারাদেশে মোট ২ কোটি ২০ লাখ শিশুকে টিকা দেওয়া হবে। এ জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত ৪ কোটি ৪০ লাখ টিকা প্রয়োজন হবে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫ থেকে ১১ বছরের শিশুদের করোনা টিকা প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সারাদেশে মোট দুই কোটি ২০ লাখ শিশুকে টিকা দেওয়া হবে। এতে মোট ৪ কোটি ৪০ লাখ টিকা প্রয়োজন হবে। আমাদের কাছে ৩০ লাখ টিকা আছে। বাকি টিকা যুক্তরাষ্ট্র সরকার ও কোভেস্কের মাধ্যমে পাওয়ার নিশ্চয়তা পেয়েছি। এসব টিকা শিশুদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এটা খুবই নিরাপদ।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথম ডোজ টিকা দেওয়ার দুই মাসের মধ্যে দ্বিতীয় ডোজ টিকা দিতে হবে। এ লক্ষ্যকে সামনে রেখে আগামী ২৫ তারিখ থেকে টিকা দেওয়া শুরু হবে। পরীক্ষামূলকভাবে আজ দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পড়ুয়া ১৬ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। এসব শিশুকে আগামী দুই সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। এ সময় শিশুদের শারীরিক অবস্থা কেমন হয় ও কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হয় কি না, তা দেখা হবে।
মন্ত্রী বলেন, শিশুরা এমনিতেই করোনাভাইরাস থেকে নিরাপদ ছিল। মহামারির সময় সারাদেশে ২৯ হাজার অধিক মানুষমারা গেছেন। তাদের শতকরা ৮০ থেকে ৮৫ শতাংশ মানুষ পঞ্চাশোর্ধ। যুককদের সংখ্যা খুবই কম। আর ৫ থেকে ১১ বছরের কাউকে মারা যেতে এখনও শোনা যায়নি। তাই আমরা পঞ্চাশোর্ধদের মধ্যে ফ্রন্টলাইনারদের আগে দিয়েছি। এখন শিশুদের টিকা পেয়েছি তাই দিচ্ছি।
তিনি বলেন, আমরা একদিনে এক কোটি বিশ লাখ টিকা দিয়েছি। ১১ কোটি টিকা আমরা বিনামূল্যে পেয়েছি, কিছু টিকা ক্রয় করেও এনেছি। পৃথিবীর অনেক দেশ ১০ থেকে ১৫ শতাংশ মানুষকে টিকা দিতে পারেনি। কিন্তু বাংলাদেশ টিকা দিয়ে সুরক্ষায় নিয়ে এসেছে। মৃত্যু শূন্যের কোটায় নেমে এসেছে।
এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, বাংলাদেশের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ প্রতিনিধি রাজেন্দ্র বোহরা, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি শেলডন ইয়েট প্রমুখ।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও


