২ হাজার ৬১৬ জন হজযাত্রী জেদ্দা পৌঁছেছেন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৯ পিএম, ৬ জুলাই ২০১৯ শনিবার
প্রথম দিন ৭টি বিমানে ২ হাজার ৬১৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
শুক্রবার ঢাকায় হজ অফিসের প্রথম বুলেটিনে জানানো হয়, সরকারি ব্যবস্থাপনার বিমান বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের রাজধানী জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে নিরাপদে অবতরণ করে।
বুলেটিনে আরো জানানো হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০ টা ১৭ মিনিটে হজযাত্রী বহনকারী বিজি-৩০০১ ফ্লাইটটি ৪১৭ জন যাত্রী নিয়ে কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেছে।
জানা গেছে, ৭টি বিমানে ২ হাজার ৬১৬ জন হজ যাত্রী সৌদি আরবে গেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪ টি ও সৌদি এয়ারলাইন্সের ৩টি ফ্লাইটে ৮৩৬ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বেসরকারি ব্যবস্থাপনার ১ হাজার ৭৮২ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন।
সৌদি আরবে হজ যাত্রীরা পৌঁছানোর পর সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, জেদ্দাস্থ কনসাল জেনারেল এফ. এম. বোরহান উদ্দিন, বাংলাদেশ হজ অফিস মক্কার কাউন্সিলর হজ মুহাম্মাদ মাকসুদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগণ বিমান বন্দরে উপস্থিত হয়ে হজযাত্রীদের স্বাগত জানান।
প্রথমবারের মত সৌদি আরবের (প্রিঅ্যারাইভাল ইমিগ্রেশন) ঢাকায় বাংলাদেশ বিমান বন্দর থেকে চালু করা হয়েছে। যার ফলে সৌদি আরবের বিমান বন্দরে পৌছেঁ হজযাত্রীরা ইমিগ্রেশনের জন্য অপেক্ষা না করে সরাসরি বের হয়ে সহজেই গন্তেব্যে পৌঁছাতে পারবেন।
এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজযাত্রী সৌদি আরব যাবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ আগস্ট হজ অনুষ্ঠিত হবে বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে। সৌদি আরবে হজযাত্রীদের যাত্রার শেষ ফ্লাইট হবে আগামী ৫ আগস্ট এবং আগামী ১৭ আগস্ট হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে।
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা











