৩০ ঘণ্টা বন্ধ থাকবে ডাচ-বাংলার এটিএমসহ ই-ব্যাংকিং সেবা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৮ পিএম, ১৫ আগস্ট ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেড করার জন্য ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ, সিআরএম, পিওএস ও ই-কমার্স, ই-ব্যাংকিং লেনদেন সেবা বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার সকাল ৮টা থেকে টানা ৩০ ঘণ্টা এসব সেবা নিতে পারবেন না ব্যাংকটির গ্রাহক।
সোমবার (১৫ আগস্ট) ব্যাংকটির জনসংযোগ কর্মকর্তা সগীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ব্যাংকটি জানায়, কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেড করার জন্য এটিএম, সিআরএম, পিওএস, ই-কমার্স, এনপিএসবি, আইবিএফটি ফান্ড স্থানান্তর, রেমিট্যান্স পাঠানো, ইন্টারনেট ব্যাংকিং, নেক্সাসপে, এজেন্ট ব্যাংকিং, রকেটের কোর ব্যাংকিং সম্পকিত লেনদেন ১৮ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে ১৯ আগস্ট (শুক্রবার) দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে।
১৯৯৫ সালে যাত্রা শুরু করা ডাচ-বাংলা ব্যাংকের গ্রাহক সংখ্যা এখন ৪ কোটি ৩৯ লাখ ৩০ হাজার। সারাদেশে এ ব্যাংকের শাখা রয়েছে ২২০টি। এছাড়া ৪ হাজার ৭৬৬ মত এটিএম বুথ সার্ভিস রয়েছে ব্যাংকটিতে। এ সংখ্যা অন্য যে কোনো ব্যাংকের চেয়ে বেশি।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক