৩০ জানুয়ারি কলকাতা আন্তর্জাতিক বইমেলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৫ পিএম, ১ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
আগামী ৩০ জানুয়ারি কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলা শুরু হবে । চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এ বছর কলকাতার সল্টলেকে ৪৬তম আন্তর্জাতিক এ বইমেলা শুরু হতে যাচ্ছে।
এবারের বইমেলার থিম কান্ট্রি হলো, স্পেন। এর আগে ২০০৬ সালের বইমেলারও থিম কান্ট্রি ছিল স্পেন। গত বইমেলার থিম কান্ট্রি ছিল বাংলাদেশ। কলকাতা বইমেলায় বাংলাদেশকে এখন পর্যন্ত তিনবার থিম কান্ট্রি করা হয়।
বুধবার (৩০ নভেম্বর) বিকালে কলকাতার একটি ঐতিহ্যবাহী অভিজাত হোটেলে এ বইমেলা উপলেক্ষে সংবাদ সম্মেলন করে বইমেলার আয়োজক সংস্থা কলকাতার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। এসময় উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত কোসে মারিয়া বিদাও দোমিন গেজ।
আরও উপস্থিত ছিলেন পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের (কলকাতা) সভাপতি সুধাংশু শেখর দে, সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়সহ আরও অনেকে।
সংবাদ সম্মেলনে তারিখ ঘোষণার পর এবারের বইমেলার লোগো উদ্বোধন করা হয়। আরও জানানো হয়, এবারের বইমেলা উদ্বোধনে থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তিকে সামনে রেখে গত বইমেলাটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছিল।
জানা গেছে, বইমেলায় বরাবরের মতোই যোগ দিচ্ছেন দেশি-বিদেশী প্রকাশকরা। অংশ নিচ্ছে মোট ২০টি দেশ, যেখানে থাকবে বাংলাদেশও। হচ্ছে সাধারণ বই ও লিটল ম্যাগাজিনের স্টল। এবারের মেলার অন্যতম আকর্ষণ থাকবে নবম কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল।
বইমেলা বইমেলার পরিচালন কমিটির সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় বলেন, এবারও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তর, বিধাননগর মিউনিসিপাল করপোরেশন ও ডিজিটাল পার্টনার সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির সহযোগিতার কথা উল্লেখ করতে চাই। ধন্যবাদ জানাই, চিত্রশিল্পী সুভা প্রসন্নকে। তিনি ‘বইমেলা প্রাঙ্গণ’ লোগোটি অংকন করেছেন।
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ




