ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ৫:৩৩:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

৩৬ সদস্যের মন্ত্রিসভার নাম ঘোষণা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৫ পিএম, ১০ জানুয়ারি ২০২৪ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

৩৬ সদস্য বিশিষ্ট মন্ত্রিপরিষদ সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন।মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন।

নতুন এই মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা আগামকিাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে শপথ নেবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। শপথগ্রহণ শেষে নবনিযুক্ত মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ নিজ নিজ শপথবাক্যে স্বাক্ষর করবেন।

মন্ত্রীপরিষদের সদস্যদের মধ্যে মন্ত্রীর তালিকায় থাকা ২৫ জন হলেন: ওবায়দুল কাদের, আ ক ম মোজাম্মেল হক, আনিসুল হক, ডা. দীপু মনি, তাজুল ইসলাম, কর্নেল (অব.) ফারুক খান, আবুল হাসান মাহমুদ আলী, আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, আসাদুজ্জামান খান, হাছান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ফরহাদ হোসেন, সাধন চন্দ্র মজুমদার, নুরুল মজিদ হুমায়ূন, নারায়ণ চন্দ্র চন্দ, আব্দুস শহীদ, ফরিদুল হক খান, জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, নাজমুল হাসান পাপন, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও আব্দুস সালাম।

এছাড়া টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে রয়েছেন স্থপতি ইয়াফেস ওসমান ও ডা. সামন্ত লাল সেন।

১১ প্রতিমন্ত্রী হলেন: সিমিন হোসেন রিমি, নসরুল হামিদ, জুনাইদ আহমেদ পলক, মো. আলী আরাফাত, মহিবুর রহমান, জাহিদ ফারুক, কুজেন্দ্র লাল ত্রিপুরা, বেগম রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী, আহসানুল ইসলাম টিটু ও খালিদ মাহমুদ চৌধুরী।

নতুন মন্ত্রণালয়ে তাদের কি পদ দেওয়া হবে তা পূর্ণাঙ্গভাবে জানা যাবে দপ্তর বণ্টনের পর।