৩ দফা দাবিতে নীলক্ষেত মোড়ে সাত কলেজ শিক্ষার্থীদের অবস্থান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৮ পিএম, ৬ জুন ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও হল খোলার রোডম্যাপ ঘোষণার দাবিতে ফের নীলক্ষেতে মোড়ে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
রোববার (৬ জুন) বেলা ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ৩ দফা দাবিতে এই অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
আন্দোলনকারীরা বলছেন, গত বৃহস্পতিবার নীলক্ষেতের অবস্থান কর্মসূচি থেকে আমাদের যে ৩ দফা দাবি জানিয়েছিলাম সেগুলো প্রশাসন মেনে নেয়নি। তাই আজকে আমরা এখানে আবারও জড়ো হয়েছি, প্রতিবাদ সমাবেশ করার জন্য।
আন্দোলনরত ঢাকা কলেজের শিক্ষার্থী ইসমাইল হোসেন সম্রাট বলেন, দীর্ঘদিন ধরেই আমাদের দাবি ছিল সব বর্ষের শিক্ষার্থীদের জন্য শিক্ষা কার্যক্রমের পরিকল্পনা নিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ অবধি একাডেমিক ক্যালেন্ডার দিতে পারেনি। আমরা দাবি জানাই দ্রুততম সময়ের মধ্যে আমাদের একাডেমিক ক্যালেন্ডার দেওয়া হোক ও অন্যান্য দাবি মেনে নেওয়া হোক।
আমাদের তিনদফা দাবিগুলো হলো-
১. স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ারও রোডম্যাপ ঘোষণা করতে হবে।
২. সব বর্ষের শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম (ক্লাস, পরীক্ষা, ফলাফল প্রকাশ) এর পরিকল্পনা নিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে।
৩. প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিয়ে পরীক্ষার রুটিন প্রকাশ এবং হল খুলে সব পরীক্ষা নিতে হবে।
অবিলম্বে দাবি মেনে না নিলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান ইডেন কলেজের শিক্ষার্থী শাহিনুর সুমি। তিনি বলেন, হুট করে পরীক্ষা নিলে ফলাফল বিপর্যয়ের শঙ্কা রয়েছে। হল ক্যাম্পাস না খুলে প্রশাসনের এমন হঠকারী সিদ্ধান্তের ফলে দরিদ্র এবং মধ্যবিত্ত শিক্ষার্থীরা বিপাকে পড়বে। আমরা চাই পরীক্ষা নেওয়ার আগে হল-ক্যাম্পাস খুলে স্বাভাবিক অবস্থা আনা হোক এবং শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে সার্বিক দিক নির্দেশনা দিয়ে তারপর পরীক্ষা নেওয়া হোক। এসব দাবির স্মারকলিপি আজ ভিসি স্যারের কাছে আমরা জমা দেবো।
-জেডসি
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির






