ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ১৪:৩২:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

৩ বছরের শিশুর ছোড়া গুলিতে মায়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০২ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে তিন বছরের একটি শিশু দুর্ঘটনাক্রমে তার মাকে গুলি করে হত্যা করেছে বলে আইন প্রয়োগকারী কর্মকর্তারা জানিয়েছেন। বুধবার দক্ষিণ ক্যারোলিনায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় শেরিফের অফিসের একটি ফেসবুক পোস্টে বলা হয়েছে যে বাচ্চাটি একটি অনিরাপদ আগ্নেয়াস্ত্র নিয়ে খেলার সময় এই দুর্ঘটনা।

নিউইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, শেরিফের কার্যালয় জানিয়েছে ওই নারীর নাম কোরা লিন বুশ, যিনি স্পার্টানবার্গের বাসিন্দা। দুর্ঘটনার পর ৩৩ বছর বয়সী কোরাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয় তবে দুই ঘন্টা পরে তিনি মারা যান।

শেরিফের অফিসের বিবৃতিতে আরও বলা হয়েছে, যদিও আমাদের তদন্ত চলোমান রয়েছে, তবে সমস্ত ইঙ্গিত হল এই ঘটনাটি একটি ছোট শিশুর দ্বারা একটি অনিরাপদ আগ্নেয়াস্ত্রের ছোড়া গুলিতে তার মা দুর্ঘটনাক্রমে গুলিবিদ্ধ হন এবং পরে হাসপাতালে মারা যান। যদিও একটি ফরেনসিক ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, সিবিএস -অধিভুক্ত নিউজ১৯ জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত, যুক্তরাষ্ট্রে শিশুদের দ্বারা কমপক্ষে ১৯৪টি অনিচ্ছাকৃত গুলি চালানোর ঘটনা ঘটেছে, যার ফলে ৮২ জন মারা গেছে এবং ১২৩ জন আহত হয়েছে।

সূত্র: এএফপি