৩ বছর পর শিরোপা জিতলেন সেরেনা
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৬ পিএম, ১৩ জানুয়ারি ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
২০১৭ সালে সর্বশেষ জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন। এরপর চারবার গ্র্যান্ডস্লামের ফাইনালে গেছেন সেরেনা উইলিয়ামস, কিন্তু শিরোপা রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরেই। সেই আক্ষেপ তার ঘুচলো তিন বছর পর, অকল্যান্ড ইন্টারন্যাশনালের শিরোপা জিতে।
২০১৮ ও ২০১৯ সালে উইম্বলডন ও ইউএস ওপেনের ফাইনালে পৌঁছেছিলেন সেরেনা। শিরোপা জিততে না পারায় কিংবদন্তি মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ডস্লাম জেতার রেকর্ডে ভাগ বসাতে পারেননি। অস্ট্রেলিয়ান ওপেনের আগে এই শিরোপা তাকে সেই রেকর্ড ছুঁতে প্রেরণা দেবে তাতে সন্দেহ নেই। অস্ট্রেলিয়ান ওপেন শুরু হবে ২০ জানুয়ারি।
২৩টি গ্র্যান্ডস্লাম জেতা সেরেনা অকল্যান্ডের ফাইনালে শুরুটা করেছিলেন শ্লথ গতিতে। স্বদেশি যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা প্রথম সেটে এক পর্যায়ে এগিয়েই ছিলেন ৩-১ গেমে। সেরেনা ঘুরে দাঁড়িয়ে দুই সেট জিতে নিয়েছেন ৬-৩, ৬-৪ গেমে। তিন বছরে এই প্রথম একক শিরোপা ঘরে তুলতে পারলেন তিনি।
এই শিরোপা জয় থেকে পাওয়া প্রায় ৩ কোটি ৮৫ লাখ ১১ হাজার ৪৪৫ টাকার পুরোটাই দান করেছেন অস্ট্রেলিয়ায় দাবানলে দুর্গতদের মাঝে। টুর্নামেন্টে তার পরিহিত জামাটিও দান করার সিদ্ধান্ত নিয়েছেন টেনিসের এই জীবন্ত কিংবদন্তী।
-জেডসি
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











