৪০০ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:০১ পিএম, ২১ জুলাই ২০১৮ শনিবার
এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশের ৪০০টি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী পাস করেছে। যা গতবার ছিল ৫৩২টি। ফলে গতবারের চেয়ে কমেছে ১৩২টি শিক্ষা প্রতিষ্ঠান। বিগত বছরের মতো এ বছরও এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি। গত বছর এই সংখ্যা ছিল ৭২। তবে এ বছর ১৭টি প্রতিষ্ঠান কমে দাঁড়িয়েছে ৫৫টিতে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সেখানে তিনি এসব তথ্য জানান।
এর আগে আজ সকালে প্রধানমন্ত্রীর কাছে এইচএসসির ফলাফলের সারসংক্ষেপ উপস্থাপন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৬৮ দশমিক ৯১ শতাংশ। গতবারের চেয়ে এবার পাশের হার কমেছে ২ দশমিক ২৭ শতাংশ। এ বছর ১০ বোর্ডে পরীক্ষায় অংশ নিয়েছিল মোট ১২ লাখ ৮৮ হাজার ৭৫৭ জন শিক্ষার্থী। মোট পাশ করেছে ৮ লাখ ৫১ হাজার ৭০১ জন। যা গত বছরের চেয়ে ৫৭ হাজার ৯০ জন বেশি।
পাসের হার কমার বিষয়কে শিক্ষায় সংখ্যাগত উন্নতি বলে মনে করছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি হতাশ নন। শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিয়ে খাতা মূল্যায়নে কঠোর হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার







