৪২টি শিল্পখাতে নতুন করে বেতন নির্ধারণ হবে: প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৪ পিএম, ১ মে ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
দেশের ৪২টি শিল্পখাতে নতুনভাবে বেতন নির্ধারণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।
বুধবার সচিবালয় গেটে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এ কথা জানান তিনি।
বর্তমান সরকার শ্রমিকবান্ধব এমন মন্তব্য করে মুন্নুজান সুফিয়ান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোশাক খাতে শ্রমিকদের বেতন বাড়িয়েছেন। এই সেক্টরটি ছাড়াও আমাদের আরও ৪২টি সেক্টর রয়েছে। সেখানেও তিনি নতুন করে মজুরি নির্ধারণের জন্য নির্দেশ দিয়েছেন।’
যারা বিশ্বব্যাপী কর্মক্ষেত্রে শ্রমিকদের আট ঘণ্টা শ্রম বাস্তবায়নে ভূমিকা রেখেছেন তাদের অভিনন্দন জানিয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, মে দিবসে আমাদের দেখতে হবে কেউ শ্রমিকদের অধিকার কেড়ে নিচ্ছে কি না, শিল্প কারখানায় কাজের পরিবেশ নিশ্চিত করা হয়েছে কি না, শ্রমিকদের ঠিক মতো স্বাস্থ্যসেবা দেয় কি না। আমরা যদি এসব বিষয়গুলো দেখে আদায় করে নিতে পারি তাহলে মে দিবসের মর্যাদা সমুন্নত থাকবে।
শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, শ্রম মন্ত্রণালয়ের সচিব উম্মুল হাছনা, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক একেএম মিজানুর রহমান প্রমুখ।
এর আগে ‘শ্রমিক মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি’ স্লোগানে শ্রম মন্ত্রণালয় থেকে র্যালি বের হয়ে রাজধানীর পল্টন মোড় ঘুরে সচিবালয়ের গেটে এসে শেষ হয়।
-জেডসি
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী










