৪৫ দিনের মাথায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৯ পিএম, ২০ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
লিজ ট্রাস। ছবি: সংগৃহীত
মাত্র ৪৫ দিনের মাথায় পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস। অর্থনৈতিক-রাজনৈতিক বিশৃঙ্খলা আর টরি এমপিদের বিদ্রোহের মুখে আজ বৃহস্পতিবার ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছেন তিনি। এ বিষয়ে প্রিন্স চালর্সের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন ট্রাস। পদত্যাগের পর দেশটির ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত মেয়াদের প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হবেন তিনি।
১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে দেওয়া বক্তৃতায় ট্রাস বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় আমি স্বীকার করছি, যে ম্যান্ডেটের ভিত্তিতে কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হয়েছিলাম তা পূরণ করতে পারিনি। তাই আমি মহামান্য রাজার সঙ্গে কথা বলে তাকে জানিয়েছি, আমি কনজারভেটিভ পার্টির নেতার পদ থেকে পদত্যাগ করছি।’
যুক্তরাজ্যের রাজনৈতিক সংস্কৃতি ও প্রথা অনুযায়ী, প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নেওয়ার পর স্বয়ংক্রিয়ভাবেই কনজারভেটিভ পার্টির শীর্ষ নেতার পদ থেকেও অপসারিত হবেন ট্রাস। তার স্থলাভিষিক্ত হিসাবে আগামী সপ্তাহের মধ্যে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করা হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বিতর্কিত ‘মিনি-বাজেট’ নিয়ে চাপের মুখে এই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন তিনি। এর আগে ট্রাসের নিজ দল কনজারভেটিভ পার্টির অধিকাংশ সদস্য তার পদত্যাগ চেয়ে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনকে ফিরিয়ে আনার পক্ষে মত দেন। সম্প্রতি করা এক জরিপে এ তথ্য উঠে আসে।
স্কাই নিউজের খবরে বলা হয়, ইউগভ নামের একটি সংস্থা সম্প্রতি এক জরিপ করে। গত ১৭-১৮ অক্টোবর অনুষ্ঠিত ওই জরিপে যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ৫৩০ জন সদস্য অংশ নিয়েছেন। জরিপে অংশ নেওয়া কনজারভেটিভ পার্টির ৫৫ শতাংশ সদস্য বলেছেন, এই মুহূর্তে ভোট হলে তারা ঋষি সুনাককে ভোট দেবেন। বিপরীতে ট্রাসকে ভোট দেবেন বলে জানিয়েছেন মাত্র ২৫ শতাংশ। তবে ট্রাসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ৩৮ শতাংশ কনজারভেটিভ।
অন্যদিকে, জরিপে অংশ নেওয়া কনজারভেটিভদের ৬৩ শতাংশ লিজ ট্রাসের জায়গায় সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনকে ফিরিয়ে আনার পক্ষে মত দেন। ৬২ শতাংশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের প্রধানমন্ত্রী হওয়ার পক্ষে মত দিয়েছেন। আর দলের নেতা পেনি মর্ডান্টের কথা বলেছেন ৫৪ শতাংশ।
লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে মদের পার্টি কেলেঙ্কারি, উচ্চ মূল্যস্ফীতিসহ বিভিন্ন ইস্যুতে প্রচণ্ড চাপের মুখে থাকা বরিস জনসন গত ৭ জুলাই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিতে বাধ্য হন। তার পদত্যাগের পর শুরু হয়েছিল দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী বাছাই প্রক্রিয়ায় নির্বাচিত হন ট্রাস।
দেশটির ইতিহাসে এর আগে সবচেয়ে কম সময় অর্থাৎ মাত্র ১১৯ দিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন জর্জ ক্যানিং। ১৮২৭ সালে তার মৃত্যুর মধ্য দিয়ে ব্রিটেনের স্বল্প সময় প্রধানমন্ত্রী থাকার রেকর্ড ছিল তার। কিন্তু মাত্র ৪৫ দিনের মাথায় পদত্যাগ করায় এখন ব্রিটেনের সবচেয়ে কম সময় প্রধানমন্ত্রী পদে থাকার রেকর্ড গড়লেন ট্রাস।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট








