৪৯ দিনের বিক্রি হওয়া শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৪ পিএম, ১১ এপ্রিল ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
একজন ভুক্তভোগী মায়ের মাত্র ৪৯ দিনের একটি শিশুকে তার অজান্তেই বিক্রি করে দেয় তারই শ্বাশুড়ি। এমন একটি অভিযোগ পাওয়ার মাত্র দুই ঘন্টার মধ্যে বিক্রি করে দেওয়া শিশুকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুগদা থানা পুলিশ।
গত ২ মার্চ নিজের বড় ছেলেকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করান মোছা: খুরশীদা ইসলাম খুশী। এসময় ছোট ছেলে তার সাথে ছিল, যার বয়স মাত্র ৪৯ দিন। স্বামী দ্বিতীয় বিবাহ করে কোথায় চলে গেছেন তিনি জানেন না। অভাবের সংসারে শ্বাশুড়ির কাছে আশ্রয় নেন খুশী। হাসপাতালে বড় ছেলেকে ভর্তির করার পর পরিচয় হয় পাশের সিটের অন্য এক রোগীর পরিবারের সঙ্গে। ঐ পরিবারের এক জনের কোন বাচ্চা নেই। শিশুটিকে পেতে খুশীর শাশুড়ি হোসনে আরা রিয়াকে টাকার লোভ দেখায় তারা।
গত ২২ মার্চ শিশুটির মা খুশীকে কিছুই না জানিয়ে শাশুড়ি মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রি করে দেন। পরবর্তীতে খুশীকে বাসায় আটকে রাখে শাশুড়ি।
কৌশলে ছাড়া পেয়ে গত ৯ এপ্রিল খুশী মুগদা থানায় আসেন। তিনি বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে মুগদা থানা পুলিশ।
মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার শোভন চন্দ্র হোড়-এর প্রযুক্তিগত সহায়তায় এবং মুগদা থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দীন মীর এর তত্ত্বাবধানে এস আই আব্দুর রউফ বাহাদুরের নেতৃত্বে মুগদা থানার একটি টিম অভিযোগের মাত্র ২ ঘণ্টার মধ্যে বিক্রি করে দেওয়া শিশুকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেন।
এ সংক্রান্তে মুগদা থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ