৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৬ পিএম, ১১ মার্চ ২০২৫ মঙ্গলবার
সংগৃহীত ছবি
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিলেন বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। মঙ্গলবার সকাল ৭টার দিকে টঙ্গী হোসেন মার্কেট এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা। পরে সেনাবাহিনীর চেষ্টায় বেলা ১১টার দিকে মহাসড়ক ছাড়েন শ্রমিকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি মাসে শ্রমিকদের বেতন ২৫ তারিখের মধ্যে দেওয়া হলেও মার্চ মাসের ১০ তারিখ পেরিয়ে গেলেও ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করা হয়নি। এ নিয়ে সোমবার বিকালে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে দেন। একপর্যায়ে তারা বাড়ি ফিরে যান।
মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে এসে কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকরা। এ সময় ক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবি করতে থাকেন তারা।
এদিকে, মহাসড়ক অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন রাস্তাটি ব্যবহারকারীরা। আইনশৃঙ্খলা বাহিনী শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে সেনাবাহিনী এলে শ্রমিকদের বুঝিয়ে বেলা ১১টার দিকে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। বর্তমানে মহাসড়কটির যান চলাচল স্বাভাবিক রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, ‘সকাল ৭টা থেকে মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। ১১টার দিকে তারা রাস্তা ছাড়ে। ’
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী





