৪ বিদেশি খেলানোর অপেক্ষায় চট্টগ্রামের অধিনায়ক
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৮ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
বিপিএলের দ্বাদশ আসর শুরুর আগে থেকেই তুমুল আলোচনায় ছিল চট্টগ্রাম রয়্যালস। আর্থিক সংকটে মালিকানা ছেড়ে দেওয়া এবং পরে বিসিবির অধীনে গতকাল (শুক্রবার) নিজেদের প্রথম ম্যাচ খেলেছে। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ৬৫ রানের জয়ে টুর্নামেন্ট শুরু করল চট্টগ্রাম। তবে এখনও তাদের বিদেশি সংকট রয়েছে, ফলে প্রথম ম্যাচে শেখ মেহেদীর দলে ছিল কেবল দুজন বিদেশি। পরের ম্যাচ থেকে তারা চারজনকে খেলানোর প্রত্যাশা করছে।
ব্যাট-বল দুই বিভাগ মিলিয়ে চট্টগ্রাম রয়্যালসকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শেখ মেহেদী। বিপিএলের মতো বড় প্রতিযোগিতায় প্রথম অধিনায়কত্ব নিয়ে তিনি রোমাঞ্চ অনুভব করছেন। প্রথম জয়ের পর মেহেদী বলছেন, ‘উইন ইজ উইন। এটা সবসময় আনন্দের। ক্যাপ্টেন্সিতে আমি একদই নতুন। এরকম ভালো লেভেলে কখনোই ক্যাপ্টেন্সি করিনি। এটা প্রথম ছিল। একটু এক্সাইটেডও ছিলাম। সবমিলিয়ে আলহামদুলিল্লাহ।’
এদিকে, দেশজুড়ে প্রবল ঠান্ডা পড়তে শুরু করেছে। সিলেটেও কুয়াশা ও শিশিরের আধিক্য ছিল দ্বিতীয় ম্যাচ চলাকালে। এ নিয়ে মেহেদী বলেন, ‘রাতের খেলায় শিশির থাকবেই। কিন্তু আমার কাছে মনে হয় যে টস জিতে ব্যাটিং নেওয়াটা কোচের ভালো ডিসিশন ছিল। আমাদের কিন্তু ব্যাটিং লাইনআপ অত বড় ছিল না। সেক্ষেত্রে বোলিং সাইডটা অনেক স্ট্রং। আমাদের মনে হয় টসটা অনেক ইম্পর্ট্যান্ট ছিল। সেটা আমরা ভালোভাবে ব্যবহার করতে পেরেছি।’
বিপিএল শুরুর আগেই চট্টগ্রামের তিন বিদেশি ক্রিকেটার নাম প্রত্যাহার করে নিয়েছিল। ফলে গতকালের ম্যাচে তারা খেলেছে দুই বিদেশিকে নিয়ে। দ্বিতীয় ম্যাচ থেকে ৪ জন বিদেশি প্লেয়ার নিয়ে খেলার প্রত্যাশা অধিনায়কের, ‘আশা করি পরবর্তী ম্যাচ থেকে আমরা চারটা ওভারসিজ নিয়ে খেলতে পারব। চারটা ওভারসিজ হলে টিমের ব্যালেন্সটা আরও ভালো হবে। তবে এটা আমাদের হাতে না। যারা অফিশিয়াল আছে তারা হয়তোবা ডিসিশন নিতে পারবে।’
মালিকানা ও কোচিং প্যানেলে বদলের পর চট্টগ্রাম রয়্যালসের বর্তমান অবস্থা নিয়ে মেহেদী বলেন, ‘প্রফেশনাল ক্রিকেটার নিয়ে একটু সমস্যা ছিল। সে সমস্যার সমাধান হওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হয় সবাই ফ্রি হয়ে গেছে। কোচিং স্টাফ ও অফিসিয়াল হিসেবে নতুন যারা আসছে, তারা আমাদের পুরো মেন্টালি ফ্রি করে দিয়েছেন। ফলে সবাই স্বাধীনভাবে খেলতে পারছি এখন।’
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার











