৫০ বছরের রেকর্ড ভাঙল ডিসেম্বরে এক দিনের বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫০ পিএম, ৭ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
রাজধানীতে গত ৫০ বছরের ডিসেম্বরে মাসে এক দিনে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সোমবার।এদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীতে মোট ৯৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা ৫০ বছরের ডিসেম্বরে মাসে এক দিনে সবচেয়ে বেশি বৃষ্টির রেকর্ড বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে রোববার রাজধানীতে ৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছিল, তা ছিল গত ৫০ বছরের মধ্যে ডিসেম্বরে এক দিনের হিসাবে তৃতীয় সর্বোচ্চ। আবহাওয়ার বিচারে ডিসেম্বর মাসে বৃষ্টিপাতের হার খুব কম। এ সময় শীতের প্রভাবে আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকে। কিন্তু গত দুই দিন সব হিসেবের বাইরে গিয়ে প্রায় সারাদিনই হালকা থেকে মাঝারি বর্ষণ হয়েছে।
এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ একটি গণমাধ্যমকে জানান, ডিসেম্বর শুষ্ক মৌসুম। এ সময় শীতের আমেজ চলে আসে। এ মাসে তেমন বৃষ্টিপাতের রেকর্ড নেই। তবে এবার বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় জাওয়াদ বেশ দুর্বল হয়ে প্রথমে নিম্নচাপে, এরপর লঘুচাপে পরিণত হয়েছে। এ কারণে সৃষ্টি হওয়া মেঘ ঢাকার আকাশে উড়ে এসে বৃষ্টি হয়ে ঝরেছে বলে জানিয়েছেন তিনি।
আবহাওয়া অধিদপ্তরের জলবায়ু পর্যবেক্ষণ বিভাগের কাছে থাকা তথ্য অনুযায়ী, সোমবারের আগে এর কাছাকাছি মাত্রায় বৃষ্টি হয়েছে ২০১০ সালের ৯ ডিসেম্বর ৬১ মিলিমিটার। এর আগে ১৯৭৩ সালের ৮ ও ৯ ডিসেম্বর দুই দিনে ৪৪ ও ৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। তবে ডিসেম্বর মাসে সারা দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড রয়েছে কক্সবাজারের টেকনাফে। ২০১২ সালের ৯ ডিসেম্বর সেখানে ১৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
তবে সোমবার দিবাগত মধ্যরাত থেকে রাজধানীর আকাশ থেকে মেঘ সরে যেতে পারে বলে আগামীকাল ঢাকার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে। সকাল থেকে রাজধানীর আকাশে রোদের দেখা মিলতে পারে। দিনভর রোদ, আর বিকাল থেকে শীতের দাপট বাড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি