ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৫:৪৮:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

৫৭ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি চলতি মাসেই

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২২ পিএম, ২০ মার্চ ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলতি মার্চ মাসেই ৫৭ হাজার শিক্ষক নিয়োগ সুপারিশের লক্ষ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

শনিবার (২০ মার্চ) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশের  জন্য কাজ চলছে।  আমরা দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করবো।

তিনি জানান, এরই অংশ হিসেবে গত বুধবার এ বিষয়ে টেকনিক্যাল সাপোর্ট দেয়ার জন্য টেলিটকের সঙ্গে আমরা আলোচনা করেছি। তারা আমাদের সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছে।

এনটিআরসিএ চেয়ারম্যান আরো বলেন, প্রতিষ্ঠান প্রধানেরা আমাদের কাছে শূন্যপদের যে তথ্য পাঠিয়েছেন সেটি যাচাই-বাছাইয়ের কাজ চলছে। হালনাগাদকৃত তথ্য পেলে সেগুলো আমরা নথিভুক্ত করব। ৫৭ হাজারের বেশি তথ্য নথিভুক্ত করতে সময়ের প্রয়োজন। তবে আমরা সবকিছুই দ্রুত করতে চাই। কাজ আমাদের শেষ পর্যায়ে আছে। আশা করছি চলতি মাসেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে।  

-জেডসি