৫ বছরে দেড় কোটি লোকের কর্মসংস্থান করা হবে: প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৮ পিএম, ২৬ জুন ২০১৯ বুধবার
প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার আগামী পাঁচ বছরে দেড় কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে।
প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা আজ বুধবার জাতীয় সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য এম আব্দুল লতিফের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন,অর্থনৈতিক কর্মকান্ডে ক্রমবর্ধিত হারে নারী শ্রম শক্তির অংশগ্রহণের কারণে প্রায় ৩ দশমিক ১ শতাংশ হারে মোট শ্রমশক্তি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার পাঁচ বছর মেয়াদে ১২ দশমিক ৯ মিলিয়ন অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তিনি এ সময়ে প্রবাসে শ্রমিকদের কর্মসংস্থানের বর্তমান ধারা অপরিবর্তিত থাকবে বলে আশা প্রকাশ করেন। ২০১৭-১৮ অর্থবছরে বিদেশে ৮ লাখ ২০ হাজার শ্রমিক পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বিগত ১০ বছরে দেশের ইপিজেডে ৩ লাখ ৫ হাজার ২৪২ জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যুব উন্নয়নের লক্ষ্যে ১৯ লাখ ২৫ হাজার ১৫০ জন যুবক/যুব মহিলাকে প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এদের মধ্য থেকে ৫ লাখ ৯৬ হাজার জনকে আত্মকর্মসংস্থানে সম্পৃক্ত করা, ৭৫ হাজার জনকে ন্যাশনাল কর্মসূচির আওতায় অস্থায়ী কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ প্রদান এবং শেখ হাসিনা জাতীয় যুবকেন্দ্রকে উৎকর্ষ কেন্দ্র রুপে রুপান্তরিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তাঁর সরকার ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় সাত পর্বে ৩৭টি জেলার ১২৮টি উপজেলায় ১ লাখ ৯৩ হাজার ৯৮৫ জন যুবককে প্রশিক্ষণ দিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন,‘এই কর্মসূচির আওতায় ২ লাখ ২৫ হাজার ৪০২ জন বেকার যুবকের ২ বছরের অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। পর্যায়ক্রমে এই কর্মসূচি সকল জেলায় সম্প্রসারণ করা হবে।
তিনি বলেন,‘সরকারি পর্যায়ে আইটি এবং উদ্ভাবনী সেক্টরে ২০১৮ সাল পর্যন্ত ৩ লাখ ৫০ হাজার জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং ২০২১ সাল পর্যন্ত এই সংখ্যা হবে ৭ লাখ।’
প্রধানমন্ত্রী বলেন,২০১৮ সাল পর্যন্ত আইটি সেক্টরে ৬৮ হাজার জনের কর্মসংস্থান হয়েছে এবং ২০২১ সালে এই সংখ্যা দাঁড়াবে ৩ লাখ।
সরকার প্রধান বলেন, লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট এন্ড গভার্নেন্স প্রকল্পের আওতায় বিশ্বমানের প্রশিক্ষণে ৩৩ হাজার ১৮৮ জন আইটি প্রশিক্ষিত দক্ষ মানবসম্পদ তৈরী করা হয়েছে। যারমধ্যে ১০ হাজার ৮২১ জনের আইটি শিল্পে কর্মসংস্থান হয়েছে।
এছাড়া, রুপপুল পারমানবিক প্রকল্পে মাধ্যমে ১ লাখ মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা রয়েছে, ২৮টি হাইটেক পার্ক এবং সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই পার্কগুলো সম্পূর্ণ চালু হলে ২ লাখ লোকের কর্মসংস্থান হবে এবং কনষ্ট্রাকশন সেক্টরে ৫ লাখ দক্ষ জনবল তৈরীর উদ্যোগ নেওয়া হয়েছে এবং ট্যুরিজম ও হসপিটালিটি সেক্টরে ২০২৩ সালের মধ্যে ২ লাখ ৫০ হাজার জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, আত্মকর্মসংস্থান সৃষ্টিতে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে বিনা জমানতে ও সহজ শর্তে জনপ্রতি ২ লাখ ঠাকা পর্যন্ত যে ঋণ প্রদান করা হচ্ছে তা আরো বিস্তৃত করা হবে।
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











