৬০ কোটি টাকায় ফ্ল্যাট কিনলেন মাধুরী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৪ পিএম, ৭ অক্টোবর ২০২২ শুক্রবার
ছবি: সংগৃহীত
বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তার ব্যয়বহুল নতুন এই ফ্ল্যাট মুম্বাইয়ের লোয়ার পারলেতে অবস্থিত।
ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, ক্যালিস ল্যান্ড ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ৪৮ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ৬০ কোটি ১৩ লাখ ৩ হাজার ২২ টাকা) ফ্ল্যাটটি কিনেছেন মাধুরী। গত ২৮ সেপ্টেম্বর ফ্ল্যাটটির দলিল করা হয়।
মুম্বাইয়ের ওরলিতে অবস্থিত ফ্ল্যাট থেকে আরব সাগরের দর্শনীয় দৃশ্য দেখা যায়। ফ্ল্যাটটির আয়তন ৫ হাজার ৩৮৪ স্কয়ার ফুট। ভবনটির ৫৩ তলায় অবস্থিত মাধুরীর এ ফ্ল্যাট। মাধুরী ৭টি গাড়ি পার্কিংয়ের সুবিধা পাবেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।
মুম্বাইয়ের ওরলি এলাকায় একটি বহুতল ভবনে ভাড়া ফ্ল্যাটে বসবাস করছেন মাধুরী। চলতি বছরের শুরুর দিকে স্বামী ডা. শ্রীরাম নেনে ও সন্তানদের নিয়ে এই বাসায় উঠেন মাধুরী। কিন্তু এ বাসার ভাড়ার অঙ্ক শুনলে অনেকের চোখ কপালে উঠবে! কারণ ৫ হাজার ৫০০ স্কয়ার ফুটের এ ফ্ল্যাটের ভাড়া প্রতি মাসে গুনছেন ১২ লাখ ৫০ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৪ লাখ ১৩ হাজার ১৩৩ টাকা)।
মাধুরী দীক্ষিতকে সর্বশেষ ‘দ্য ফেম গেম’ ওয়েব সিরিজে দেখা গিয়েছে। বিজয় পরিচালিত এ ওয়েব সিরিজে আরো অভিনয় করেছেন সঞ্জয় কাপুর। মুক্তির পর দর্শকের কাছ থেকে ভালো প্রতিক্রিয়া পেয়েছেন এই অভিনেত্রী।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস









