৬০ বছরে প্রথমবার কমলো চীনের জনসংখ্যা
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৫ পিএম, ১৭ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
চীনে ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো কমেছে জনসংখ্যা। ২০২২ সালের শেষ দিকে দেশটিতে মোট জনসংখ্যা কমে দাঁড়ায় ১৪১ কোটি ১৭ লাখ ৫ হাজারে। এর আগের বছর ২০২১ সালে দেশটির জনসংখ্যা ছিল ১৪১ কোটি ২৬ লাখ। আজ মঙ্গলবার চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
জনসংখ্যার এ পরিসংখ্যান প্রকাশের আগে ন্যাশনাল পিপলস কংগ্রেসের কৃষি ও গ্রামীণবিষয়ক কমিটির ভাইস চেয়ারম্যান কাই ফ্যাং বলেছেন, ‘প্রত্যাশিতর চেয়ে অনেক আগেই শীর্ষে পৌঁছেছিল চীনের জনসংখ্যা। তবে জনসংখ্যা-অর্থনীতিবিষয়ক বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করেছিলেন, ২০২২ অথবা ২০২৩ সালের পরে আমাদের দেশ নেতিবাচক জনসংখ্যা বৃদ্ধির যুগে প্রবেশ করবে।’
চীনে গত বছর জন্মহার ছিল প্রতি এক হাজার জনে ৬ দশমিক ৭৭ জন, যা ২০২১ সালের ৭ দশমিক ৫২ জন্মহার থেকে কম। এ ছাড়া ১৯৭৬ সালের পর সর্বোচ্চ মৃত্যুহার রেকর্ড করেছে চীন। গত বছর মৃত্যুহার ছিল এক হাজার জনে ৭ দশমিক ৩৭ জন। ২০২১ সালে এ হার ছিল ৭ দশমিক ১৮।
এদিকে কয়েক বছর ধরে চীনের জনগণকে আরও সন্তান নিতে এবং বার্ধক্যজনিত কারণে তৈরি হওয়া জনসংখ্যাগত সংকট সমাধানে আহ্বান জানিয়ে আসছে দেশটির সরকার। এমনকি সন্তান জন্ম নেওয়ার পর ভর্তুকি দেওয়া থেকে শুরু করে ট্যাক্সের ক্ষেত্রেও নিয়মনীতি সহজ করেছে দেশটি।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু







