ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৭:৩৬:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০ ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া

৬৮ প্রতিষ্ঠানের উদ্বৃত্ত অর্থ জমা দিতে হবে কোষাগারে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫৬ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর পরিচালন ব্যয় মেটানোর পর এখন থেকে বাড়তি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। এ সংক্রান্ত একটি আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়ায় অনুমোদন দেওয়া হয়।

আইনটি বাস্তবায়ন করা গেলে ৬৮ প্রতিষ্ঠানের মাধ্যমে এই মুহূর্তে রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে ২ লাখ ১২ হাজার ১শ কোটি টাকা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদিকদের জানান, ‘স্বায়ত্বশাসিত, আধা-স্বায়িত্বশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোর উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান আইন ২০১৯’ নামে এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

তিনি বলেন,  সরকারের অধীনস্ত ৬৮ প্রতিষ্ঠান তাদের নিজেদের পরিচালনা ব্যয়, পেনশন ব্যয় রেখে বাকি অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন, পেট্রোবাংলা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, রাজউক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষাবোর্ড, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ ২৫ প্রতিষ্ঠান শীর্ষে রয়েছে।

এরমধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের উদ্বৃত্ত অর্থের পরিমাণ ২১ হাজার ৫৮০ কোটি টাকা, পেট্রোবাংলার রয়েছে ১৮ হাজার ২০৪ কোটি টাকা, পিডিবি'র ১৩ হাজার ৪৫৪ কোটি, চট্টগ্রাম। বন্দর কর্তৃপক্ষের ৯ হাজার ৯১৩ কোটি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ৪ হাজার ৩০ কোটি উদ্বৃত্ত রয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, এসব প্রতিষ্ঠানের উদ্বৃত্ত অর্থ এখন বিভিন্ন ব্যাংকে রাখা আছে।  প্রতিষ্ঠানগুলো নিজ নিজ বাৎসরিক ব্যয় রেখে বাকি অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার বিধান রাখা হয়েছে আইনে। সরকার তা উন্নয়ন কাজে ব্যয় করবে।

-জেডসি