৬ হাজার কিশোরিকে নকল জরায়ু টিকা দিয়েছে তারা
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২২ পিএম, ১৬ মার্চ ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
জরুয়ু ক্যানসারের নকল ভ্যাকসিন (Cervarix) ও দেশে নিষিদ্ধ হেপাটাইটিস-বি (GeneVac-B) ভ্যাকসিন আমদানী করে কয়েকটি জেলার বিভিন্ন স্কুলে ক্যাম্পেইন করে কিশোরীদের পুশ করত চক্রের সদস্যরা।
দীর্ঘদিন ধরে চক্রটি কাঁচামাল আমদানি করে নিজেরাই মানহীন টিকা তৈরি করত। এরপর রাজধানী ও ঢাকার পার্শ্ববর্তী এলাকায় নিজেদের তত্বাবাধায়নেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিশোরী শিক্ষার্থীদের শরীরে পুশ করা হত।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাতের অভিযানে বিপুল পরিমান নকল টিকাসহ যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া দুই ধরনের টিকার বাজারদর আনুমানিক প্রায় ৬০ লাখ টাকা।
এ সময় চক্রের সক্রিয় সদস্য সাইফুল ইসলাম শিপন (২৬), মো. ফয়সাল আহম্মেদ (৩২), মো. আল-আমিন (৩৪), মো, নুরুজ্জামান সাগর (২৪) ও মো. আতিকুল ইসলাম (১৯) কে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার ( ১৬ মার্চ) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, দেশে নিষিদ্ধ হেপাটাইটিস-বি ও জরায়ু ক্যানসারের নকল ভ্যাকসিন ভারতসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করেন সাইফুল ইসলাম শিপন। এরপর সেগুলো কেরানীগঞ্জের হিমেলের কারখানায় পাঠিয়ে দেয়। সেখানে তারা আমদানি করা একেকটি পণ্য দিয়ে নকল ১০টি টিকা তৈরি করে। আরা একেকটি টিকা আমদানি করেন মাত্র সাড়ে ৩শ টাকা দিয়ে। আর নকল টিকা তৈরি করে প্রতিটি আড়াই হাজার করে মোট ২৫ হাজার টাকা বিক্রি করেন।
এই চক্রটি টঙ্গী, গাজীপুর ও রাজধানীর বিভিন্ন এলাকায় ডা. এ আর খান ফাউন্ডেশন, আল নুর ফাউন্ডেশন, ও পপুলার ভ্যাক্সিনেশন সেন্টারের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিকা ক্যাম্পেইন করে বিক্রি করত। এই সকল টিকা মানুষের শরীরে পুশ করায় মৃত্যু ঝুঁকি তৈরি করছে। অন্য দিকে মাত্র সাড়ে তিন শ টাকার টিকা ২৫ হাজার টাকায় বিক্রি করত।
গ্রেফতারকৃতদের বরাদ দিয়ে গোয়েন্দা প্রধান বলেন, অভিযানে চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা এই সকল নিষিদ্ধ টিকা আমদানি করে দীর্ঘদিন ধরে নিজেরাই বাজারে ছড়িয়ে দিয়ে আসছিল। এমন কি চক্রটি এই সকল ফাউন্ডেশনকে ব্যবহার করে গাজীপুর, টঙ্গী ও ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পেইন করে টিকি দিত। তারা গত দুই বছরে অন্তত ৬ হাজার কিশোরীকে এই টিকি দিয়েছে। প্রতিটি কিশোরীকে তারা তিনটি টিকা দিত। তারা বুঝাত জরায়ু ক্যান্সার প্রতিরোধে তিনটি টিকা দিতে হবে। এ জন্য তারা প্রতিটি টিকা আড়াই হাজার করে সাড়ে সাত হাজার করে টাকা নিয়েছে। আমরা এই চক্রে জড়িত আরও বেশ কয়েকজনের নাম পেয়েছি তাদের ধরতে অভিযান চলমান রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পেইন করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, আমরা যাদের গ্রেফতার করেছি তাদের আগে রিমান্ডে আনব। তাদের কাছ থেকে আগে জানতে হবে এই সকল ফাউন্ডেশনগুলো চক্রটির সঙ্গে কি ভাবে কাজ করত। তাদের নকল টিকার ক্যাম্পেইন করা অপরাধ আর তারা দুই বছর ধরে এই কাজটি করে আসছিল। আমদানি ও ক্যাম্পেইনের পেছনে যারা জড়িত তাদের প্রত্যেককে গ্রেফতার করা হবে।
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম






