ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১৩:৫০:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

৬-১২ নভেম্বর গ্যাস সরবরাহ বিঘ্ন হতে পারে যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৯ পিএম, ৫ নভেম্বর ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

৬ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত গ্যাসের সঞ্চালন পাইপ লাইনের কাজের জন্য কিছু এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্ন অথবা স্বল্প চাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।শনিবার তিতাস গ্যাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়, জিটিসিএল আগামী ৬ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ ৩০ ইঞ্চি ব্যাস, ৬০ কিলোমিটার উচ্চচাপ বিশিষ্ট গ্যাস সঞ্চালন পাইপলাইনে ইন্টিলিজেন্ট পিগিং কার্যক্রম সম্পাদন করবে। সে সময়ে তিতাস গ্যাসের অধিভুক্ত ঢাকা মহানগরীর দক্ষিণ অংশের আংশিক এলাকা, জিনজিরা, কেরানীগঞ্জ, মেঘনাঘাট, সোনারগাঁও, হরিপুর, নারায়ণগঞ্জ, ফতুল্লা এবং মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্ন অথবা স্বল্প চাপ বিরাজ করতে পারে।