ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১৩:৩৬:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

৭২ আরোহী নিয়ে নেপালে প্লেন বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১২ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নেপালে ৭২ জন আরোহী নিয়ে একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) সকালে দেশটির কাস্কি জেলার পোখারায় বিমানটি বিধ্বস্ত হয়।

ইয়েতি এয়ারলাইন্সের প্লেনটিতে ৬৮ যাত্রী ও চারজন ক্রু সদস্য ছিল। উদ্ধার কার্যক্রম শুরু হলেও ধারণা করা হচ্ছে, কেউ বেঁচে নেই।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, প্লেনটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখারা বিমানবন্দরে যাচ্ছিল। কিন্তু পুরোনো বিমানবন্দর ও নতুন পোখারা বিমানবন্দরের মাঝামাঝিতে প্লেনটি বিধ্বস্ত হয়।

হেলিকপ্টারে করে উদ্ধার দল ঘটনাস্থলে পৌঁছেছে। এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে ভয়াবহ এই দুর্ঘটনায় পোখারা আন্তর্জাতিক বিমানবন্দর আপাতত বন্ধ রয়েছে। তবে, কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি।