৭৬তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে আজ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪০ পিএম, ১৬ মে ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
১৯৪৬ সালে শুরু হওয়া কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরে বিশ্বের বিভিন্ন দেশের তারকাদের মেলা বসবে। সেখানে বিভিন্ন দেশ থেকে হাজির হয়েছেন নির্মাতা, অভিনয়শিল্পী, সাংবাদিক, প্রযোজক, তারকা এবং চলচ্চিত্র ভক্তরা। এবারের আয়োজনের ইতোমধ্যেই আয়োজকদের প্রস্তুতি সম্পন্ন।
দক্ষিণ ফ্রান্সে ভূমধ্যসাগরের তীরে মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যা ৭টায় পর্দা উঠতে যাচ্ছে কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরের। সাগরপাড়ের পালে দে ফেস্টিভ্যাল ভবনকে ঘিরে গোটা বিশ্ব থেকে আগত চলচ্চিত্র সংশ্লিষ্টদের আগ্রহ যেন উপচে পড়ছে। মধ্যরাতেও ভবনের সামনে মানুষের ভিড়। দিনভর ছিল আগত সাংবাদিক-শিল্পী-কুশলীদের পরিচয়পত্র সংগ্রহের দীর্ঘ সারি।
এর আগে ঘোষণা হয়েছে উৎসবের প্রধান বিচারক হিসেবে আছেন সুইডেনের চলচ্চিত্র পরিচালক রুবেন অস্টলান্ড।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) জানানো হয় মূল প্রতিযোগিতায় স্থান পাওয়া ১৯টিসহ অফিসিয়াল সিলেকশনে থাকা মোট ৫২টি চলচ্চিত্রের তালিকা।
কান চলচ্চিত্র উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমো ও সভাপতি আইরিস নোব্লোচ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে প্যারিসের ইউজিসি নর্মান্ডি সিনেমা হল থেকে উৎসবের পুরো লাইনআপ ঘোষণা করেন। উৎসবিট চলবে ২৭ মে পর্যন্ত।
এবারের স্বর্ণপাম প্রতিযোগিতায় যে ১৯টি চলচ্চিত্র স্থান পেয়েছে সেগুলো হলো, ক্লাব জিরো, পরিচালক: জেসিকা হাউসনার। দ্য জোন অব ইন্টারেস্ট, পরিচালক: জোনাথন গ্লেজার। ফলেন লিভস, পরিচালক: আকি কৌরিসমকি।
ফোর ডটার্স, পরিচালক: কাউথার বেন হানিয়া। অ্যাস্টেরয়েড সিটি, পরিচালক: ওয়েস অ্যান্ডারসন। অ্যানাটমি ডি উনে চুট, পরিচালক: জাস্টিন ট্রিয়েট। মনস্টার, পরিচালক: হিরোকাজু কোর-এডা। সল ডেলভানাইর, পরিচালক: নান্নি মরেট্টি। লা চিমেরা, পরিচালক: এলিস রোহরওয়াচার। লা’টে ডেরনির, পরিচালক: ক্যাথেরিন ব্রেইল্লাত। লে প্যাশন ডি ডোদিন বৌফান্ট, পরিচালক: ট্রান আনহ হুং। অ্যাবাউট ড্রাই গ্রাসেস, পরিচালক: নুরি বিলগে চেইলান। মে ডিসেম্বর, পরিচালক: টড হেইন্স।
রাপিটো, পরিচালক: মার্কো বেলোচ্চিও। ফায়ারব্র্যান্ড, পরিচালক: করিম আইনুজ। দ্য ওল্ড ওক, পরিচালক: কেন লোচ। বনেল এট আদমা, পরিচালক: রামাতা-তৈলায়ে সি। পারফেক্ট ডেইজ, পরিচালক: উইম ওয়েন্ডারস এবং সর্বশেষ চলচ্চিত্র জেউনেস্সে, পরিচালক: ওয়াং বিং।
প্রতিযোগিতার বাইরে যে চলচ্চিত্রগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম কয়েকটি চলচ্চিত্র হলো: কিলার অব দ্য ফ্লাওয়ার মুন, পরিচালক: মার্টিন স্কোরসেস। জেয়ান্নে ডু ব্যারি, পরিচালক: মাঈয়েন। দ্য আইডল, পরিচালক: স্যাম লেভিনসন। কাবওয়েব, পরিচালক: কিম জি-উন এবং ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি, পরিচালক: জেমস ম্যাঙ্গোল্ড।
তথ্যসূত্র : কান চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইট
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা











