৭ ঘণ্টায় ডিএসসিসির ৩৩ ওয়ার্ডের প্রায় শতভাগ বর্জ্য অপসারণ
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৯ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ঈদুল আজহার দিন গতকাল বুধবার বেলা দুইটা থেকে রাত পৌনে নয়টা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৩টি ওয়ার্ডের প্রায় শতভাগ কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। গতকাল ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য জানান।
তিনি জানান, এ সময়ে ডিএসসিসির আটটি ওয়ার্ডে কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে। ওয়ার্ডগুলো হলো ১০, ৩২, ৩৪, ৩৬, ৩৮, ৩৯, ৪৩ ও ৬৬।
একই সময়ে ডিএসসিসির ১৬টি ওয়ার্ডের ৯৫ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানান ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা। এই ১৬ ওয়ার্ড হলো ৩, ৯, ১৯, ২০, ২৫, ২৮, ৩৫, ৪১, ৪২, ৪৬, ৪৭, ৫২, ৫৩, ৫৪, ৫৭ ও ৭১।
এ ছাড়া নয়টি ওয়ার্ডের ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। ওয়ার্ডগুলো হলো ২৩, ৩১, ৩৩, ৪০, ৪৪, ৪৫, ৪৮, ৫০ ও ৫৬।
গতকাল সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হয়।
কোরবানির পশুর বর্জ্য অপসারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রায় ১০ হাজার কর্মী ঈদের দিন থেকে নিয়োজিত থাকার কথা আগেই জানানো হয়। এ ছাড়া বর্জ্য ব্যবস্থাপনা মাঠপর্যায়ে তদারকির জন্য ১০টি টিম গঠন করা হয়। স্থাপন করা হয় একটি নিয়ন্ত্রণকক্ষ।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা









