৭ প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ, ৪ জনই নারী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৭ পিএম, ১ মার্চ ২০২৪ শুক্রবার
শপথ গ্রহণ করছেন সাত প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় সাত জন নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন নতুন প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করান।শপথ গ্রহণের পর তারা পদ ও গোপনীয়তার শপথপত্রে স্বাক্ষর করেন।
এর আগে দুপুরে তাদের নাম প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয় মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে।
শপথ গ্রহণ করা সাত জনের মধ্যে নারী চারজন। তারা সবাই সংরক্ষিত আসনের সদস্য হিসেবে গত ২৮ ফেব্রুয়ারি শপথ নিয়েছেন। সংরক্ষিত নারী আসন থেকে একসাথে এতজনকে মন্ত্রিসভায় ঠাঁই দেয়ার ঘটনা বিগত সংসদগুলোতে দেখা যায়নি।
নতুন মন্ত্রিসভার সদস্যরা হলেন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়াদুদ, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো: শহীদুজ্জামান সরকার, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামসুন্নাহার চম্পা, ওয়াসিকা আয়েশা খান, নাহিদ ইজহার খান ও রোকেয়া সুলতানা।
গত ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ১১ জানুয়ারি টানা চতুর্থবারের মত সরকার গঠন করেন।
প্রথমে গঠিত মন্ত্রিসভায় ৩৭ সদস্যের মধ্যে ২৬ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী ছিলেন। এখন নতুনদের নিয়ে মন্ত্রিপরিষদের সদস্যদের মোট সংখ্যা দাঁড়াল ৪৪। বর্তমানে শেখ হাসিনার মন্ত্রিসভায় ২৬ জন মন্ত্রী ও ১৮ জন প্রতিমন্ত্রী রয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতির পতœী ড. রেবেকা সুলতানা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঐতিহাসিক দরবার হলে উপস্থিত অতিথিদের মধ্যে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, মন্ত্রীবর্গ, সংসদের হুইপ, সংসদ সদস্য (এমপি), রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, এবং সিনিয়র বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
প্রতিমন্ত্রীবৃন্দ জাতীয় সংবিধান ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার নিয়ে শপথ পাঠ করেন।
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। প্রায় দুই শতাধিক অতিথিকে ঐতিহাসিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।
গত ৭ জানুয়ারি ২৯৯টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ ‘নৌকা’ প্রতীক নিয়ে ২২৩টি আসনে নিরঙ্কুশ বিজয় লাভ করে।
নির্বাচনে জাতীয় পার্টি ১১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক দল-ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে আসন পায়। বাংলাদেশ কল্যাণ পার্টি একটি আসনে বিজয় লাভ করে।
- সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা
- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
- কবির বিদায় এবং একজন রিপোর্টারের স্মৃতি
- শিশু-কিশোরদের জন্য কতটা নিরাপদ ডিজিটাল দুনিয়া?
- সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আনছে স্পেন-গ্রিস
- ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস
- কারাবাও কাপ: চেলসিকে ফের হারিয়ে ফাইনালে আর্সেনাল
- রাজধানীতে গাছে গাছে আমের মুকুল
- প্রধানমন্ত্রী পদে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট
- গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু
- আজ বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- র্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
- চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- শবে বরাত: ক্ষমা, প্রার্থনা ও আত্মশুদ্ধির রজনী
- পবিত্র শবে বরাত আজ
- ৪৭ বছর ধরে শিশুদের জন্য কাজ করছে সুরভী: জাইমা
- আজ মঙ্গলবার ঢাকা শহরের যেসব মার্কেট বন্ধ
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু











