৮ ঘণ্টা পর রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪০ এএম, ১৯ অক্টোবর ২০২২ বুধবার
ছবি: সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনার প্রায় আট ঘণ্টা পর রাজধানী ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) সকালে জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে কালিয়াকৈরের হিজলতলীতে এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে দিনাজপুরগামী একটি মালবাহী ট্রেন বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলওয়ে স্টেশন পার হলে হিজলতলী এলাকায় বগি লাইনচ্যুত হয়। এ কারণে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি আরও বলেন, ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনকে উদ্ধার করলে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এ ঘটনায় লালমনি এক্সপ্রেস মৌচাক স্টেশনে, পঞ্চগড় এক্সপ্রেস জয়দেবপুর স্টেশনসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে আছে।
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার











