ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ১:১৫:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না

৮ বিভাগেই বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৬ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির এ প্রবণতা শুক্রবারও (১১ ফেব্রুয়ারি) থাকতে পারে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানান।
 
তিনি জানান, ‘আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) তিনটি জেলায় শৈত্যপ্রবাহ থাকলেও আজ দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই।’

শৈত্যপ্রবাহ না থাকলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, বিশেষ করে ঢাকা, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টিপাত হতে পারে। অন্য তিন বিভাগেও সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

আজ ও কাল দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর আবারও শীত পড়বে বলে জানান তিনি।

এদিকে, বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশ মেঘলা রয়েছে। মুখ ভার করা আকাশে বেলা ১১টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।