ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ৫:১৮:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৮ মাস আগেই বিচ্ছেদ শাকিব-বুবলির!

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪০ এএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢালিউডের সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলিকে নিয়ে ঢালিপাড়া বেশ গরম। বিয়ে, সন্তান ও বিচ্ছেদ এ নিয়েই চলছে আলোচনা আর নানান গুঞ্জন। এরই মধ্যে এই দুই তারকার সন্তান প্রকাশ্যে এসেছে। কিন্তু নতুন খবর হলো, ৮ মাস আগেই নাকি তাদের বিচ্ছেদ হয়েছে এই তারকা জুটির।

আগামীতে যে কোনো দিন তারা বিষয়টি নিয়ে জনসমক্ষে আসতে পারেন বলেও জানা গেছে।

শাকিব খানের আইনজীবীসহ তাদের ঘনিষ্ঠ একাধিক সূত্রের বরাত মারফত বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বিভিন্ন গণমাধ্যমেও উঠে এসেছে চটকদার এই খবরটি।

এর আগে এক ফেসবুক পোস্টে বুবলি জানিয়েছিলেন, তার সঙ্গে শাকিব খানের বিয়ের তারিখ ছিল ২০১৮ সালের ২০ জুলাই। আর ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তান শেহজাদের জন্ম হয়।

জানা গেছে, ২০২১ সাল থেকেই শাকিব খান ও বুবলির মধ্যে বিবাদ শুরু। সে বছর ১৮ ফেব্রুয়ারি ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার সাইনিং অনুষ্ঠানে দুজন মুখোমুখি হলেও কেউ কারও সঙ্গে কথা পর্যন্ত বলেননি। তারপরেও সিনেমার শুটিং করেছেন।

শাকিব খান যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় বুবলি ২০২১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে গেলে দুজনের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করে। কিন্তু বুবলি বাংলাদেশে ফিরে আসার পর তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দূরত্ব বাড়তেই থাকে। এই দূরত্ব-বিবাদের কারণেই তাদের বিচ্ছেদ হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।