৮ হাজার শিশুর যত্নকেন্দ্র চালু হচ্ছে জুনে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৭ এএম, ২৪ এপ্রিল ২০২২ রবিবার
ফাইল ছবি
৮ হাজার শিশুর যত্নকেন্দ্র চালু হচ্ছে আগামী জুন মাসে। ‘ইন্টিগ্রেটেড কমিউনিটি বেইজড সেন্টার ফর চাইল্ড কেয়ার, প্রটেকশন অ্যান্ড সুইম-সেইফ ফ্যাসিলিটিজ’ প্রকল্পের আওতায় ১৬ জেলার ৪৫টি উপজেলায় এই কেন্দ্র চালু হচ্ছে।
বাংলাদেশ শিশু একাডেমির শিশুর প্রারম্ভিক বিকাশ (ইসিডি) বিষয়ক বিশেষজ্ঞ ও প্রকল্পের পরামর্শক মো. তারিকুল ইসলাম চৌধুরী বলেন, প্রকল্পের মেয়াদ শুরু হওয়ার কথা ছিল গত জুলাই থেকে, সেটা সংশোধন করা হয়েছে। আমরা আগামী জুনের প্রথম সপ্তাহেই একটি উদ্বোধন করতে চাই। জুলাই থেকেই আমরা সার্ভিস ডেলিভারিতে যাব।
এসব যত্নকেন্দ্রে একজন করে শিশু যত্নকারী (কেয়ার গিভার) ও একজন করে সহকারী যত্নকারী নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে শিশুদের সাঁতার শেখাতে এক হাজার ৬০০ সাঁতার প্রশিক্ষকও থাকবেন।
তিন বছর মেয়াদি এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৭১ কোটি ৮২ লাখ ৫৭ হাজার টাকা। বেসরকারি সংস্থা ও সরকারের অন্যান্য দপ্তরের সহায়তায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় শিশু একাডেমির মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
প্রকল্পের পরামর্শক হিসেবে থাকা বাংলাদেশ শিশু একাডেমির শিশুর প্রারম্ভিক বিকাশ (ইসিডি) বিষয়ক বিশেষজ্ঞ মো. তারিকুল ইসলাম চৌধুরী বলেন, সেন্টারগুলো একেবারে কমিউনিটি বেইজড হবে। সেখানকার নারীরাই হবেন কেয়ার গিভার। কেয়ার গিভারদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি। স্থানীয়ভাবে কেন্দ্র ব্যবস্থাপনার জন্য কমিটি করে দেওয়া হবে।
তিনি বলেন, কেন্দ্রে থাকা শিশুদের সাঁতার শেখানোর কাজটি বাংলাদেশ সাঁতার ফেডারেশনের ব্যবস্থাপনায় হবে। শিক্ষার্থীদের সাঁতার শেখাতে প্রাথমিক বিদ্যালয়গুলোর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
প্রকল্পের পরামর্শক আরও বলেন, প্রকল্পের মেয়াদ শুরু হওয়ার কথা ছিল গত জুলাই থেকে, সেটা সংশোধন করে চলতি বছরের জানুয়ারি থেকে করা হয়েছে। একনেকে অনুমোদনের পর চলতি সপ্তাহের মধ্যেই প্রকল্পের জিও হবে। বর্তমানে আমাদের গ্রাউন্ডওয়ার্ক চলছে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, গ্রামাঞ্চলে সকাল থেকে দুপুর পর্যন্ত শিশুকে দেখার কেউ থাকে না। বাবা কাজে চলে যান, মাও গৃহস্থালির কাজে ব্যস্ত হয়ে পড়েন। ভাই-বোনরা স্কুলে চলে যায়। এ অবস্থায় পরিবারের ছোট শিশুরা আনকেয়ারড অবস্থায় থাকে। এসময় ওরা খেলতেগিয়ে পানিতে পড়ে যায়। এ জন্য শিশুদের সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শিশুযত্ন কেন্দ্রে রাখবো। কেন্দ্র হবে ওই শিশুর বাড়ির আশপাশে। যে শিশুরা স্কুলে পড়ে তাদের সাঁতার শেখানো হবে।
এ প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রের ব্লুমবার্গ ফিলানথ্রপিজ ও যুক্তরাজ্যের রয়্যাল ন্যাশনাল লাইফবোর্ড ইনস্টিটিউশন।
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর











