৯৬তম অস্কারের জন্য মনোনয়ন পেলেন যারা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৬ এএম, ২৫ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
৯৬তম অস্কারের জন্য মনোনয়ন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যায় চলচ্চিত্র বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ পুরস্কারের মনোনয়ন ঘোষণা করা হয়। ক্যালিফোর্নিয়ার স্যামুয়েল গোল্ডউইন থিয়েটার থেকে ২৩টি শাখায় মনোনয়ন ঘোষণা করেন অভিনেত্রী জাসি বিটস ও অভিনেতা জ্যাক কুয়েড।
মনোনয়নপ্রাপ্তদের থেকে চূড়ান্তভাবে নির্বাচিতদের হাতে অস্কার পুরস্কার তুলে দেয়া হবে আগামী ১০ মার্চ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো ওই অনুষ্ঠানের সঞ্চালনা করবেন জিমি কিমেল।
এবারের একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারে সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতাসহ ১৩টি শাখায় মনোনয়ন পেয়েছে আলোচিত সিনেমা ‘ওপেনহেইমার’। পারমাণবিক বোমার জনক জে রবার্ট ওপেনহেইমারকে নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন ক্রিস্টোফার নোলান।
সেরা সিনেমা, সেরা অভিনেত্রীসহ ১১টি শাখায় মনোনয়ন পেয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইয়োর্গস লান্থিমোসের ‘পুওর থিংস’। এছাড়া ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ ১০টি, ‘বার্বি’ ৮ ও ‘মায়েস্ত্রো’ ৭টি শাখায় মনোনয়ন পেয়েছে।
সেরা সিনেমা
সেরা চলচ্চিত্রের মনোনয়নের তালিকায় থাকা সিনেমাগুলো হলো- ‘আমেরিকান ফিকশন’, ‘অ্যানাটমি অব আ ফল’, ‘বার্বি’, ‘দ্য হোল্ডওভারস’, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘মায়েস্ত্রো’, ‘ওপেনহেইমার’, ‘পাস্ট লাইভস’, ‘পুওর থিংস’ ও ‘দ্য জোন অব ইন্টারেস্ট’।
সেরা অভিনেতা
সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন- ব্র্যাডলি ক্রুপার (মায়েস্ত্রো), কোলম্যান ডমিঙ্গো (রাস্তিন), পল জিম্যাটি (দ্য হোল্ডওভারস), কিলিয়ান মারফি (ওপেনহেইমার) ও জাফ্রি রাইট (আমেরিকান ফিকশন)।
সেরা অভিনেত্রী
সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন- অ্যানেট বেনিং (নায়াড), লিলি গ্ল্যাডস্টন (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), সান্দ্রা হলার (অ্যানাটমি অব আ ফল), কেরি ম্যালিগান (মায়েস্ত্রো) এবং এমা স্টোর (পুওর থিংস)।
সেরা পরিচালক
সেরা পরিচালকের তালিকায় রয়েছেন- জাস্টিন ত্রিয়েত (অ্যানাটমি অব আ ফল), মার্টিন স্করসেজি (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), ক্রিস্টোফার নোলান (ওপেনহেইমার), ইয়োর্গস লান্থিমোস (পুওর থিংস), জোনাথন গ্লেজার (দ্য জোন অব ইন্টারেস্ট)।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










