ঢাকা, শনিবার ১৪, মার্চ ২০২৬ ৩:৪৩:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড বইমেলা, বিপাকে পাঠক-প্রকাশক মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী দ্রুতই চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল: বিমানমন্ত্রী রকমারি ইফতারে জমজমাট রাজধানী, স্বাদ-ঐতিহ্যের মিলনমেলা ট্রেনে ঈদযাত্রা শুরু, নাড়ির টানে ঘরমুখী মানুষ মধ্যপ্রাচ্যে ইরানের তীব্র হামলা, লক্ষ্য দুবাই, সৌদি ও কাতার

৯৮তম অস্কার মনোনয়ন ঘোষণা, তালিকায় এগিয়ে যারা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২২ পিএম, ১৩ মার্চ ২০২৬ শুক্রবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারকে ঘিরে শুরু হয়েছে নতুন করে উত্তেজনা। ৯৮তম আসরের বিভিন্ন বিভাগে মনোনয়নপ্রাপ্তদের তালিকা ঘোষণা করেছে আয়োজক সংস্থা একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাতে এই তালিকা প্রকাশের পর থেকেই বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মনোনীত চলচ্চিত্র, নির্মাতা ও তারকারা।

ঘোষণার পর থেকেই কে এগিয়ে, কার অভিনয় সবচেয়ে বেশি প্রশংসা পাচ্ছে কিংবা কোথায় রয়েছে চমক—এসব নিয়েই চলছে জোর আলোচনা। সেরা চলচ্চিত্র থেকে শুরু করে সেরা অভিনেতা-অভিনেত্রী, পরিচালক ও বিভিন্ন কারিগরি বিভাগে কারা জায়গা করে নিয়েছেন, তা জানতে আগ্রহী চলচ্চিত্রপ্রেমীরা।

আগামী ১৫ মার্চ রোববার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে ৯৮তম অস্কার আসর। সেদিনই বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে কাঙ্ক্ষিত এই স্বর্ণমূর্তি।

বিশ্লেষকদের মতে, এবারের সেরা চলচ্চিত্র বিভাগে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে ‘সিনার্স’ এবং ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর মধ্যে। অনেকের ধারণা, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এবারই অস্কারের লড়াই সবচেয়ে অনিশ্চিত ও জমজমাট হতে যাচ্ছে।

বার্তা সংস্থা এএফপির প্রকাশিত তালিকা অনুযায়ী, ভ্যাম্পায়ার ঘরানার হরর সিনেমা ‘সিনার্স’ সর্বোচ্চ ১৬টি বিভাগে মনোনয়ন পেয়ে সবার নজর কেড়েছে। এর পরেই রয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, যা মনোনয়ন পেয়েছে ১৩টি বিভাগে।

এছাড়া ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’, ‘মার্টি সুপ্রিম’ এবং ‘সেন্টিমেন্টাল ভ্যালু’—এই তিনটি সিনেমা পেয়েছে ৯টি করে মনোনয়ন।
চূড়ান্ত পুরস্কার ঘোষণার আগে এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কোন সিনেমা ও তারকারা জিতে নেন চলচ্চিত্র বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই সম্মান।

এক নজরে দেখে নিন মনোনয়ন প্রাপ্তদের তালিকা:

সেরা সিনেমার তালিকায়:

বিউগোনিয়া
এফ ওয়ান
ফ্র্যাঙ্কেনস্টাইন
হ্যামনেট
মার্টি সুপ্রিম
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
দ্য সিক্রেট এজেন্ট
সেন্টিমেন্টাল ভ্যালু
সিনার্স
ট্রেন ড্রিমস

সেরা পরিচালকের তালিকায়:

পল থমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
রায়ান কুগলার (সিনার্স)
জশ স্যাফডি (মার্টি সুপ্রিম)
হোয়াকিম ট্রায়ার (সেন্টিমেন্টাল ভ্যালু)
ক্লোই ঝাও (হ্যামনেট)

সেরা অভিনেতার তালিকায়:

টিমোথি শ্যালামে (মার্টি সুপ্রিম)
লিওনার্দো ডি ক্যাপ্রিও (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
ইথান হক (ব্লু মুন)
মাইকেল বি. জর্ডান (সিনার্স)
ভাগনার মৌরা (দ্য সিক্রেট এজেন্ট)

সেরা অভিনেত্রীর তালিকায়:

জেসি বাকলি (হ্যামনেট)
রোসে বিয়ারনে (ইফ আই হ্যাড লেগস, আই’ড কিক ইউ)
কেইট হাডসন (সং সাং ব্লু)
রেনাটে রেইন্সভে (সেন্টিমেন্টাল ভ্যালু)
এমা স্টোন (বিউগোনিয়া)

সেরা পার্শ্ব অভিনেতার তালিকায়:

বেনিসিও ডেল টোরো (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
জ্যাকব ইলোর্ডি (ফ্র্যাঙ্কেনস্টাইন)
ডেলরই লিন্ডো (সিনার্স)
শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
স্টেলান স্কার্সগার্ড (সেন্টিমেন্টাল ভ্যালু)

সেরা পার্শ্ব অভিনেত্রীর তালিকায়:

এলি ফ্যানিং (সেন্টিমেন্টাল ভ্যালু)
ইনগা ইবসডটার লিলিয়াস (সেন্টিমেন্টাল ভ্যালু)
অ্যামি মাডিগান (ওয়েপন্স)
উনমি মোসাকু (সিনার্স)
টেয়ানা টেইলর (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম
দ্য সিক্রেট এজেন্ট (ব্রাজিল)
ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট (ফ্রান্স)
সেন্টিমেন্টাল ভ্যালু (নরওয়ে)
সিরাত (স্পেন)
দ্য ভয়েস অব হিন্দ রজব (তিউনিসিয়া)

সেরা অ্যানিমেশনের তালিকায়:

আর্কো
এলিও
কেপপ ডেমন হান্টার্স
লিটল অ্যামেলি অর দ্য ক্যারেক্টার অব রেইন
জুটোপিয়া টু

সেরা প্রামাণ্যচিত্রের তালিকায়:

দ্য আলাবামা সলিউশন
কাম সি মি ইন দ্য গুড লাইট
কাটিং থ্রু রকস
মিস্টার নোবডি অ্যাগেইন্সট পুতিন
দ্য পারফেক্ট নেইবার

এছাড়া অন্তত আটটির বেশি বিভাগে মনোনয়ন পাওয়া সিনেমার তালিকায় রয়েছে:
সিনার্স (১৬)
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (১৩)
ফ্র্যাঙ্কেনস্টাইন (৯)
মার্টি সুপ্রিম (৯)
সেন্টিমেন্টাল ভ্যালু (৯)
হ্যামনেট (৮)