৯৯৯-এ কল দিয়ে সমুদ্র থেকে ১৫ পর্যটক উদ্ধার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ১৯ মার্চ ২০২১ শুক্রবার
৯৯৯-এ কল দিয়ে সমুদ্র থেকে ১৫ পর্যটক উদ্ধার
জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’- এ ফোন কলে সেন্টমার্টিনের ছেড়া দ্বীপের কাছে বিকল নৌযান থাকা ৩ জন নারীসহ ১৫ যাত্রীকে উদ্ধার করেছে সেন্টমার্টিন কোষ্টগার্ড। উদ্ধারের পর তাদের সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছে দেয়া হয়। জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার বিকেল ৩ টায় সেন্টমাটির্নের ছেড়া দ্বীপের কাছে পর্যটকবাহী একটি নৌযান বিকল হয়ে পড়লে আব্দুল্লাহ নামে এক পর্যটক ‘৯৯৯’ নম্বরে ফোন করে জরুরী উদ্ধার সহায়তা চান।
তিনি জানান, তার পরিবারের সদস্য ৩ জন নারীসহ ১৫জন পর্যটক সেন্টমার্টিন থেকে একটি ইঞ্জিনচালিত নৌযান যোগে ছেড়া দ্বীপ ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু ছেড়া দ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরের একটি স্থানে তাদের নৌযানের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। নৌযানের চালক প্রায় ঘন্টাখানেক চেষ্টা করেও ইঞ্জিন সচল করতে পারেননি। এই অবস্থায় সাগরে বিকল নৌযানে অবস্থিত পর্যটকরা ভীত ও শঙ্কিত হয়ে পড়েন। এসময় ফোন কলার তাদের উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।
জরুরী সেবা ‘৯৯৯’ তাৎক্ষণিকভাবে বিষয়টি কক্সবাজার সেন্টমার্টিন কোষ্টগার্ডে জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। ‘৯৯৯’ থেকে সংবাদ পেয়ে সেন্ট মার্টিন কোষ্টগার্ডের একটি উদ্ধারকারী দল রওনা দেয়।
পরে সেন্টমার্টিন কোষ্টগার্ডের লে: কমান্ডার সা’দ ‘৯৯৯’ কে ফোনে জানান, তারা পর্যটকদের উদ্ধারে একটি উদ্ধারকারী নৌযান পাঠিয়েছেন এবং ৩ জন নারীসহ ১৫ জন পর্যটক ও বিকল নৌযানটিকে নিরাপদে সেন্টমার্টিন নিয়ে এসেছেন।
সূত্র : বাসস
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম



