৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২১ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার
ছবি: সংগ্রহিত।
ভারতের উত্তপ্রদেশের গাজিয়াবাদে একই পরিবারের তিন বোন একটি বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে টিলা মোড থানা এলাকার ভারত সিটির একটি ন’তলা ভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন-নিশিকা (১৬), প্রাচী (১৪) ও পাখি (১২)। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
ঘটনাস্থল থেকে একটি আত্মহত্যা নোট উদ্ধার করা হয়েছে, যেখানে শুধু লেখা ছিল: ‘সরি পাপা’। মেয়েদের বাবা চেতন কুমার পুলিশকে জানিয়েছেন, তার মেয়েরা একটি অনলাইন কোরিয়ান গেম (Korean Lover Game)-এ আসক্ত ছিল, যা তিনি আগে জানতেন না। তার দাবি, মঙ্গলবার ছিল গেমটির ফাইনাল রাউন্ড শেষ করার দিন। গেমটিতে মোট ৫০টি টাস্ক ছিল। চূড়ান্ত টাস্ক শেষ করেই তারা একসঙ্গে লাফিয়ে পড়ে বলে তিনি মনে করছেন।
চেতন কুমারের দু’বার বিয়ে হয়েছিল। প্রথম স্ত্রীর একটি ও দ্বিতীয় স্ত্রীর দুই কন্যা এ আত্মহত্যায় প্রাণ হারান। জানা গেছে, তিন বোন গত দুই বছর ধরে স্কুলে যায়নি।
স্থানীয় পুলিশ সুপার অতুল কুমার সিং জানান, পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে। মেয়েদের মোবাইল ফোন ও ডিজিটাল কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে। সাইবার বিশেষজ্ঞরা অনলাইন ইতিহাস বিশ্লেষণে সহায়তা করবেন। তবে এখনই নিশ্চিত করে বলা যায় না যে আত্মহত্যার কারণ অনলাইন গেমিং আসক্তি।
চেতন কুমারের বক্তব্য অনুযায়ী, মেয়েরা লাফ দেওয়ার জন্য বাড়িতে দুই ধাপের একটি সিঁড়ি ব্যবহার করেছিল। পুলিশ বাড়িতে তল্লাশি চালিয়ে ছড়িয়ে থাকা পারিবারিক ছবিও সংগ্রহ করেছে।
রাত ২টা ১৫ মিনিটে পুলিশ একটি কল পায়, ভারত সিটির একটি ফ্ল্যাটের ন’তলা থেকে তিন মেয়ে লাফ দিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে তাদের লোনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ এখনও মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধান করছে। গোটা এলাকা শোকস্তব্ধ। শিশু-কিশোরদের অনলাইন আসক্তি ও মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে এ ঘটনাকে কেন্দ্র করে।
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না






