১৫০ বছরের ঐতিহ্য ভেঙে মার্কিন মুদ্রায় ট্রাম্পের ছবি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪২ পিএম, ২৯ মে ২০২৬ শুক্রবার
১৫০ বছরের ঐতিহ্য ভেঙে মার্কিন মুদ্রায় ট্রাম্পের ছবি
যুক্তরাষ্ট্রের মুদ্রায় এবার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি যুক্ত করার পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসনের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা দেশটির ব্যুরো অব এনগ্রেভিং অ্যান্ড প্রিন্টিংকে (বিইপি) ট্রাম্পের প্রতিকৃতি সম্বলিত নতুন ২৫০ ডলারের নোটের নকশা তৈরির জন্য চাপ দিচ্ছেন বলে জানা গেছে।
পরিকল্পনাটি বাস্তবায়িত হলে দেড় শতাব্দীরও বেশি সময় পর প্রথমবারের মতো কোনো জীবিত ব্যক্তির ছবি মার্কিন মুদ্রায় স্থান পাবে।
যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরেই মুদ্রায় প্রয়াত প্রেসিডেন্ট ও ঐতিহাসিক ব্যক্তিত্বদের ছবি ব্যবহারের প্রচলন রয়েছে। ইতিহাস বলছে, সর্বশেষ উনিশ শতকের মাঝামাঝি সময়ে দেশটির মুদ্রায় কোনো জীবিত ব্যক্তির প্রতিকৃতি ব্যবহার করা হয়েছিল। ফলে ট্রাম্পের ছবি সংযোজনের উদ্যোগকে মার্কিন মুদ্রানীতির বড় পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
বিশেষ করে ২৫০ ডলারের নতুন নোট চালু এবং তাতে ট্রাম্পের ছবি ব্যবহারের প্রস্তাব ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও বিতর্ক। সমর্থকেরা একে ট্রাম্পের জনপ্রিয়তার প্রতীক হিসেবে দেখলেও সমালোচকেরা এটিকে রাজনৈতিক প্রচারণার অংশ বলে মন্তব্য করছেন।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি ব্যুরো অব এনগ্রেভিং অ্যান্ড প্রিন্টিং। ফলে ট্রাম্পের ছবি সত্যিই মার্কিন মুদ্রায় আসছে কি না, তা নিয়ে কৌতূহল থেকেই যাচ্ছে।
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা