'অভিনেত্রী হতে চাইলে যৌন সম্পর্ক করতে হবে'
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:৩৫ পিএম, ২৪ এপ্রিল ২০১৮ মঙ্গলবার
রাধিকা আপ্তে, বলিউডে তিনি যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার
যৌন হয়রানী নিয়ে হলিউড সোচ্চার। ‘মি টু’ আন্দোলন সারা পৃথিবীব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে। মুখ খুলতে শুরু করেছেন সিনেমা জগতের নারী তারকা থেকে কর্পোরেট হাউজের উচুপদের নারীরাও। এবার মুখ খুললেন বলিউড খ্যাত ভারতিয় সিনেমার অভিনেত্রীরা।
বিবিসিকে তিনি বলেছেন, "সে ব্যক্তি যেখানে চেয়েছে আমার শরীরের সেখানেই হাত দিয়েছে। সে যেখানেই চেয়েছে আমার শরীরের সেখানেই চুমু খেয়েছে। সে আমার জামার ভেতরে হাত ঢুকিয়ে দিয়েছিল। আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমি তাকে থামিয়ে দিয়েছিলাম। তখন সে বললো, তোমার মনোভাব যদি এ রকম হয়, তাহলে তুমি এখানকার জন্য উপযুক্ত না।"
বলিউডে নায়িকা হবার আশায় অভিনয় করতে এসেই এ পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন এক তরুণী। বলিউডে নায়িকা হবার ইচ্ছা নিয়ে ভারতের একটি ছোট গ্রাম থেকে শহরে আসে মেয়েটি।
তিনি আরো বলেন, "অভিনেত্রী হতে চাইলে তোমাকে যৌন সম্পর্ক করতে হবে," নাম প্রকাশে অনিচ্ছুক সে অভিনেত্রী বলেন।
তিনি জানান, সিনেমার শিল্পী নিয়োগ করে এমন একজন এজেন্ট তাকে যৌন নিপীড়ন করেছে।
ভারতে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছেন অভিনেত্রী ঊষা জাদভ। সিনেমার সাথে সংশ্লিষ্ট এক ব্যক্তি তাকে সরাসরি যৌন সম্পর্কের প্রস্তাব দিয়েছিলেন।
"তুমি যদি এ ভূমিকা পেতে চাও তাহলে আমার সাথে শুতে হবে। আমাকে এমন কথা বলা হয়েছিল," ঊষা জাদভ বিবিসিকে বলেন।
বলিউডে নায়িকাদের যৌন হয়রানির বিষয়ে এরই মধ্যে কিছু নায়িকা কথা বলেছেন। কিন্তু বিষয়টি নিয়ে আরো অনেকের তিক্ত অভিজ্ঞতা থাকলেও তারা মুখ খুলতে চান না। এর কারণ কী? কেন তারা এসব মুখ বুজে সহ্য করছেন?
নাম প্রকাশে অনিচ্ছুক সে অভিনেত্রীর কাছে বিবিসির সাংবাদিক জানতে চেয়েছিলেন, এ ধরনের ঘটনা তিনি কেন প্রকাশ করলেন না?
এমন প্রশ্নের জবাবে সে অভিনেত্রী বলেন, "কেউ যদি এসব কথা বলে তাহলে সবাই মেয়েটিকে দোষ দিয়ে বলবে মেয়েটি প্রচারণা চায়। বলবে মেয়েটির কোন মেধা নেই এবং সে টাকা উপার্জন করতে চায়।"
এদিকে বলিউডে যৌন হয়রানির বিরুদ্ধে বেশ সোচ্চার রাধিকা আপ্তে। তিনি বলেন, "অনেকেই ভয় পায়। কারণ এখানে কিছু ব্যক্তি এতো ক্ষমতাধর যে তাদের সৃষ্টিকর্তার মতো মনে করা হয়।"
অনেকে মনে করেন, যৌন হয়রানির বিষয়গুলো নিয়ে প্রকাশ্যে কথা বললে তাদের ক্যারিয়ার নষ্ট হবে।
রাধিকা আপ্তে মনে করেন, হলিউডে যৌন হয়রানির বিরুদ্ধে সেখানকার নারী-পুরুষ সবাই যেভাবে একত্রিত হয়েছে সেটি বলিউডেও দরকার।
বলিউডের সুপরিচিত অভিনেতা ফারহান খান বলেন, "এটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। আশা করি এটার পরিবর্তন হবে।"
ফারহান খান মনে করেন, বলিউডে যৌন হয়রানির বিরুদ্ধে মেয়েরা যেভাবে মুখ খুলেছে তাতে অপরাধীরা লজ্জার মধ্যে পড়েছে। এতে করে অনেকের মাঝে ভয় তৈরি হবে বলে তার ধারণা।
সূত্র : বিবিসি বাংলা
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- মান্না দের প্রয়াণ দিবস আজ








