ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৭:০৬:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল

'পদ্মাবতী' দীপিকার নতুন লুক, মুক্তি পেল ছবির প্রথম পোস্টার

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:০৭ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার

সেই সম্মোহোনী চোখ এবার যেন সাহস আর তেজে ভরপুর। জোরা ভুরুতে এই চোখের দৃষ্টিই অনেক না বলা কথা বলে দিচ্ছে। সঞ্জয়লীলা বনশালীর `পদ্মাবতী` ছবির দীপিকা পাড়ুকোন এক্কেবারে নতুন লুকে ধরা দিলেন দর্শকদের কাছে। মুক্তি পেল ছবির প্রথম পোস্টার। ছবির শ্যুটিং এর সময় থেকেই বেশ কিছু বিতর্কে জড়িয়েছিল `পদ্মাবতী`। রাজস্থানের রাজপুত ইতিহাসকে কেন্দ্র করে এই ছবি মূলত প্রেমকাহিনী হিসাবেই তুলে ধরতে চয়েছেন পরিচালক সঞ্জয়লীলা বনশালী।

দীপিকা ছাড়াও ছবিতে রয়েছেন রনবীর সিং ও শাহিদ কাপুর। ফিল্মে তার নতুন লুক -এর ছবি এদিন টুইট করেন স্বয়ং বলিউড ডিভা `ডিপস`। তার চেনা লুকের বাইরে গিয়ে এই ছবিতে দীপিকা জোড়া ভুরুতে এক্কেবারে অন্যরকম। আগামী ১ লা ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি।