ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১০:২৯:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা আজ ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার মহান স্বাধীনতা দিবস আজ

'হিচকি' নিয়ে কলকাতায় রানি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:০২ পিএম, ১৬ মার্চ ২০১৮ শুক্রবার

আগামী ২৩ মার্চ মুক্তি পাচ্ছে রানি মুখোপাধ্যায়ের ফিল্ম `হিচকি`। মা হওয়ার পর এটাই রানির কামব্যাক ফিল্ম। তাই `হিচকি`র সাফল্য রানির কাছে খানিকটা চ্যালেঞ্জেও বটে।

ইতমধ্যেই `হিচকি`র প্রমোশন শুরু করে দিয়েছেন রানি। আহমেদাবাদের পর গতকাল মঙ্গলবার সিনেমার প্রমোশনে কলকাতায় হাজির হয়েছিলেন রানি।

এদিন শহরের এক পাঁচতারা হোটেলে হিচকির প্রমোশনে হাজির হন রানি। সেখান থেকে পৌঁছোন সানমার্গ আয়োজিত অপরাজিতা অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও। এদিন প্রাইড অফ বেঙ্গল পুরস্কারে সম্মানিত করা হয় রানিকে।

প্রসঙ্গত, রানি সবেমাত্র মা হয়েছে। রানি ও আদিত্য চোপড়ার একমাত্র মেয়ে আদিরা। যদিও তৈমুরসহ অন্যান্য স্টারকিডদের মতো আদিরাকে সেভাবে ক্যামেরার ফ্ল্যাশে আসতে দেন না রানি। শোনা যায় আদিরা মিডিয়ার সামনে আসুক তা আদিত্য চোপড়ার এক্কেবারেই পছন্দ নয়। আর সেকারণেই তাকে পাপারাজ্জির ক্যামেরা থেকে দূরেই রাখা হয়।

কিন্তু কেন এমন সিদ্ধান্ত! এ প্রশ্নের উত্তরে এদিন রানি বলেন, আদিরাকে স্টার কিডের মতো নয়, এক্কেবারে সাধারণ শিশুর মতোই বড় করতে চাই।