ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ৬:৩৭:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
aaa
bbb
তরুণ প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: রাষ্ট্রপতি

আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের তরুণ প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং দক্ষ করে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।রোববার (২০ মার্চ) বিকেলে এক আলোচনা সভায় বঙ্গভবন থেকে ভার্চুয়ালি দেওয়া ভাষণে এ মন্তব্য করেন তিনি।


০৯:০৯ পিএম, ২০ মার্চ ২০২২ রবিবার

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: শিশুসহ ৫ জনের মরদেহ উদ্ধার

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: শিশুসহ ৫ জনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় এক শিশুসহ ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।রোববার (২০ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে শতাধিক যাত্রী নিয়ে এম এল আফসার উদ্দিন নামক লঞ্চটি ডুবে যায়। 


০৭:১৮ পিএম, ২০ মার্চ ২০২২ রবিবার

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

সাবেক রাষ্ট্রপতি ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী আজ। বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি থাকাকালে ২০১৩ সালের ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।


০৯:৫৪ এএম, ২০ মার্চ ২০২২ রবিবার

তিনদিনের সফরে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ঢাকায়

তিনদিনের সফরে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ঢাকায়

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া ন্যুল্যান্ড তিন দিনের সফরে ঢাকায় এসেছেন।


০৭:১৬ পিএম, ১৯ মার্চ ২০২২ শনিবার

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার এক বার্তায় এ শোক ও দু:খ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


১২:৩৫ পিএম, ১৯ মার্চ ২০২২ শনিবার

মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস আজ

মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস আজ

আজ ঐতিহাসিক ১৯ মার্চ। প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে গাজীপুরের (সেই সময়ের জয়দেবপুর) জনগণ সম্মুখযুদ্ধে অবতীর্ণ হয়েছিল।


১১:৫২ এএম, ১৯ মার্চ ২০২২ শনিবার

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমদ মারা গেছেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমদ মারা গেছেন

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


১১:২৪ এএম, ১৯ মার্চ ২০২২ শনিবার

সুখী দেশের তালিকায় বাংলাদেশের উন্নতি

সুখী দেশের তালিকায় বাংলাদেশের উন্নতি

বিশ্বের সুখী দেশের তালিকায় ২০২২ সালে ৭ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯৪তম। গত বছর এ অবস্থান ছিল ১০১তম।শুক্রবার (১৮ মার্চ) জাতিসংঘের সহযোগিতায় প্রস্তুত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট থেকে উঠে এসেছে এসব তথ্য।প্রকাশিত এ প্রতিবেদনে ১৪৬টি দেশের নাম রয়েছে। তালিকায় টানা পঞ্চমবার সবচেয়ে সুখী দেশ নির্বাচিত হয়েছে ফিনল্যান্ড, আর সবচেয়ে কম সুখী আফগানিস্তান।


১১:০৪ এএম, ১৯ মার্চ ২০২২ শনিবার

বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার প্রশংসা গ্রিস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার প্রশংসা গ্রিস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস। দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তিতে শুভেচ্ছা বিনিময়ের সময় গ্রিসের প্রধানমন্ত্রী এ প্রশংসা করেন।


১০:৪৭ এএম, ১৯ মার্চ ২০২২ শনিবার

বঙ্গবন্ধু অল্প সময়েই যুদ্ধবিধ্বস্ত দেশকে স্বল্পোন্নত করেছিলেন

বঙ্গবন্ধু অল্প সময়েই যুদ্ধবিধ্বস্ত দেশকে স্বল্পোন্নত করেছিলেন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প সময়েই যুদ্ধবিধ্বস্ত এই দেশকে স্বল্পোন্নত করেছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, জাতির পিতা যুদ্ধবিধ্বস্ত এই দেশকে গড়ে তুলতে মাত্র সাড়ে ৩ বছর সময় পেয়েছিলেন। এই অল্প সময়ের মধ্যেই তিনি দেশকে একটি স্বল্পোন্নত দেশে পরিণত করেছিলেন।


০৭:০৭ পিএম, ১৮ মার্চ ২০২২ শুক্রবার

আমির হামজার নাম বাদ, স্বাধীনতা পুরস্কারের নতুন তালিকা

আমির হামজার নাম বাদ, স্বাধীনতা পুরস্কারের নতুন তালিকা

বিতর্ক ও সমালোচনার মুখে স্বাধীনতা পুরস্কারের তালিকা থেকে সাহিত্যে পুরস্কারপ্রাপ্ত প্রয়াত মো. আমির হামজার নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে।শুক্রবার (১৮ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিল্লুর রহমান চৌধুরী (কমিটি ও অর্থনৈতিক) স্বাক্ষরিত সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


০৭:০২ পিএম, ১৮ মার্চ ২০২২ শুক্রবার

দোল পূর্ণিমা আজ

দোল পূর্ণিমা আজ

১১:০৭ এএম, ১৮ মার্চ ২০২২ শুক্রবার

আজ পবিত্র শবেবরাত

আজ পবিত্র শবেবরাত

মাহে রমজানের আগমনী বার্তা নিয়ে আসে পবিত্র শবেবরাত। যা পালিত হয় শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত)। সেই হিসেবে আজ ১৮ মার্চ (শুক্রবার) দিবাগত রাতই শবেবরাতের রাত।


০৯:৩০ এএম, ১৮ মার্চ ২০২২ শুক্রবার

আগামীকাল শুক্রবার পবিত্র শবে বরাত

আগামীকাল শুক্রবার পবিত্র শবে বরাত

‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত পবিত্র লাইলাতুল বরাত আগামীকাল শুক্রবার। ধর্মপ্রাণ মুসলমানরা যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পুণ্যময় রাতটি মহান আল্লাহর রহমত কামনায় ‘নফল ইবাদত-বন্দেগীর’ মধ্যদিয়ে পবিত্র শবে বরাত পালন করবেন।


০৮:০৯ পিএম, ১৭ মার্চ ২০২২ বৃহস্পতিবার

শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিশুদের জন্য একটি সুন্দর ভবিষ্যত নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেন, আমরা শিশুদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে চাই। আমি এ লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনাও প্রণয়ন করেছি।


০৭:৫৯ পিএম, ১৭ মার্চ ২০২২ বৃহস্পতিবার

দেশেজুড়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার জন্মদিন উদযাপন

দেশেজুড়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার জন্মদিন উদযাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস আজ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।


০২:৫৫ পিএম, ১৭ মার্চ ২০২২ বৃহস্পতিবার

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা ১১টা ২৫ মিনিটে তারা শ্রদ্ধা নিবেদন করেন। 


১২:৩৫ পিএম, ১৭ মার্চ ২০২২ বৃহস্পতিবার

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্পিকারের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্পিকারের শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।


১১:৫৩ এএম, ১৭ মার্চ ২০২২ বৃহস্পতিবার

বঙ্গবন্ধু ছিলেন নীতি ও আদর্শের প্রতীক: রাষ্ট্রপতি

বঙ্গবন্ধু ছিলেন নীতি ও আদর্শের প্রতীক: রাষ্ট্রপতি

বঙ্গবন্ধু বাঙালি জাতির চিরন্তন প্রেরণার উৎস এ কথা উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, রাজনীতিতে বঙ্গবন্ধু ছিলেন নীতি ও আদর্শের প্রতীক। বাংলাদেশকে জানতে হলে বাঙালির মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে, বঙ্গবন্ধুকে জানতে হবে।


১০:১৩ এএম, ১৭ মার্চ ২০২২ বৃহস্পতিবার

বঙ্গবন্ধু ছিলেন মানুষের অধিকার আদায় ও মুক্তির অগ্রনায়ক

বঙ্গবন্ধু ছিলেন মানুষের অধিকার আদায় ও মুক্তির অগ্রনায়ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু বাঙালি জাতিরই নয়, তিনি ছিলেন বিশ্বের সব নিপীড়িত-শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায় ও মুক্তির অগ্রনায়ক।


১০:০৩ এএম, ১৭ মার্চ ২০২২ বৃহস্পতিবার

বঙ্গবন্ধুর জন্মদিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর জন্মদিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।


০৯:৪৬ এএম, ১৭ মার্চ ২০২২ বৃহস্পতিবার

বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী আজ

বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী আজ

আজ ১৭ মার্চ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালির বহু বছরের পরাধীনতার শৃঙ্খল ভাঙার আন্দোলনের নেতৃত্বদানকারী, মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা, বাঙালির মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন আজ।


০৯:৪২ এএম, ১৭ মার্চ ২০২২ বৃহস্পতিবার

বাংলাদেশে সৌদির বড় বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে সৌদির বড় বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সৌদি আরবের বড় ধরনের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগকে স্বাগত জানাই।’


০৮:১৪ পিএম, ১৬ মার্চ ২০২২ বুধবার

কাল টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

কাল টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


০২:৩২ পিএম, ১৬ মার্চ ২০২২ বুধবার