ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ১৯:৩৮:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
aaa
bbb
প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দিলেন আওয়ামী লীগসহ সর্বস্তরের জনগণ

প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দিলেন আওয়ামী লীগসহ সর্বস্তরের জনগণ

লন্ডন থেকে দেশে ফেরার পর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দু`পাশে দাঁড়িয়ে গণসংবর্ধনা দিয়েছে আওয়ামী লীগসহ সর্বস্তরের জনগণ।


০৫:৩৪ পিএম, ৭ অক্টোবর ২০১৭ শনিবার

এ মাসেই দেশে ফিরছেন খালেদা জিয়া

এ মাসেই দেশে ফিরছেন খালেদা জিয়া

লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ মাসেই দেশে ফিরছেন বলে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। তবে নির্দিষ্টভাবে তার ফেরার দিনক্ষণ নির্ধারিত না হলেও আগামী ২০ থেকে ২২ অক্টোবরের মধ্যে তিনি দেশে ফিরছেন এমনটা নিশ্চিত বলে দলীয় সূত্র জানিয়েছে। তবে দলের চেয়ারপারসনের দেশে ফেরা নিয়ে বিএনপি এখনো আনুষ্ঠানিক কোনো কর্মসূচী দেয়নি। কিন্তু চিকিৎসা শেষে বেগম জিয়াকে স্বাগত জানাতে কিংবা এক নজর দেখার জন্য হলেও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন।


০৫:১০ পিএম, ৭ অক্টোবর ২০১৭ শনিবার

‘পদ্মা সেতু দৃশ্যমান হওয়া অনেক অপমানের জবাব’

‘পদ্মা সেতু দৃশ্যমান হওয়া অনেক অপমানের জবাব’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পদ্মা সেতু নিমার্ণ আমাদের অনেক বড় চ্যালেঞ্জ ছিল। এ নিয়ে আমাদের সরকার, আমার পরিবারের উপর অনেক অপবাদ দেওয়া হয়েছে, হেয় প্রতিপন্ন করা হয়েছে বিভিন্ন স্থানে। মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছে। কিন্তু এটি দৃশ্যমান হওয়ায় সেসব অপমানের জবাব দেওয়া হয়েছে।’


১২:৩৪ পিএম, ৭ অক্টোবর ২০১৭ শনিবার

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তিন সপ্তাহের সফর শেষ করে আজ সকালে লন্ডন থেকে দেশে ফিরেছেন।


১২:২৯ পিএম, ৭ অক্টোবর ২০১৭ শনিবার

প্রধানমন্ত্রী দেশে ফিরছেন আগামীকাল

প্রধানমন্ত্রী দেশে ফিরছেন আগামীকাল

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তিন সপ্তাহের সফর শেষে আগামীকাল শনিবার সকালে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদান শেষে শনিবার সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।


০৮:৩৮ এএম, ৬ অক্টোবর ২০১৭ শুক্রবার

আজ লক্ষী পূজা

আজ লক্ষী পূজা

আজ লক্ষী পূজা। সম্পদ আর সৌন্দর্যের দেবী কোজাগরী লক্ষ্মী। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব এটি। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দেশের বিভিন্ন মঠ-মন্দির ছাড়াও হিন্দুদের প্রতিটি ঘরে ঘরে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ও ভাবগাম্ভীর্য পরিবেশে নানা আয়োজনে পালিত হবে লক্ষ্মী পূজা। 


০৭:১১ পিএম, ৫ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার

খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা: আদেশ ১২ অক্টোবর

খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা: আদেশ ১২ অক্টোবর

মুক্তিযুদ্ধের দায়িত্বকে কলঙ্কিত ও বাংলাদেশের মানচিত্র এবং জাতীয় পতাকাকে অপমানিত করার অভিযোগে মানহানি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ওপর আদেশের জন্য আগামী ১২ অক্টোবর দিন ধার্য করেছে আদালত।


১২:২২ পিএম, ৫ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার

সার্ক স্পিকার্স সম্মেলনে যোগ দিতে স্পিকার শ্রীলঙ্কা গেছেন

সার্ক স্পিকার্স সম্মেলনে যোগ দিতে স্পিকার শ্রীলঙ্কা গেছেন

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী অষ্টম সার্ক স্পিকার্স সম্মেলনে যোগ দিতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো গেছেন। সোমবার তিনি ঢাকা ত্যাগ করেন।


০১:৪৯ পিএম, ৩ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

‘আজ বিশ্ব শিশু দিবস’ শিশুর বিকাশে সকলকে এগিয়ে আসতে হবে:রাষ্ট্রপতি

‘আজ বিশ্ব শিশু দিবস’ শিশুর বিকাশে সকলকে এগিয়ে আসতে হবে:রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবুদল হামিদ বলেছেন, সকল শিশুর পরিপূর্ণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সরকারের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।


০২:৪৭ পিএম, ২ অক্টোবর ২০১৭ সোমবার

রোহিঙ্গা শিশুদের নিয়েও ভাবতে হবে: চুমকি

রোহিঙ্গা শিশুদের নিয়েও ভাবতে হবে: চুমকি

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, রোহিঙ্গা শিশুদের নিয়েও ভাবতে হবে। এজন্য সরকার নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। দেশের শিশুদের জীবনমান উন্নয়নে সরকার নানা রকম উদ্যোগ গ্রহণ করেছে।


০২:৩৫ পিএম, ২ অক্টোবর ২০১৭ সোমবার

‘সবার জন্য আবাসন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর’

‘সবার জন্য আবাসন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২১ সালের মধ্যে সবার জন্য সুপরিকল্পিত আবাসন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও পরিকলল্পিত বাসযোগ্য নগরী গড়ে তোলাই হচ্ছে বর্তমান সরকারে অন্যতম লক্ষ্য। ‘বিশ্ব বসতি দিবস ২০১৭’ উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

১০:০৭ এএম, ২ অক্টোবর ২০১৭ সোমবার

‘শিশু সমঅধিকার নিশ্চিত করে সুন্দর ভবিষ্যৎ নির্মাণ আমাদের লক্ষ্য’

‘শিশু সমঅধিকার নিশ্চিত করে সুন্দর ভবিষ্যৎ নির্মাণ আমাদের লক্ষ্য’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সকল শিশুর সমঅধিকার নিশ্চিত করে সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। শিশুর শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করতে স্কুল টিফিন, শিশুর জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


০৯:৩৬ পিএম, ১ অক্টোবর ২০১৭ রবিবার

বিশ্ব প্রবীণ দিবস আজ

বিশ্ব প্রবীণ দিবস আজ

বিশ্ব প্রবীণ দিবস আজ (১ অক্টোবর)। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এই দিবসটি পালন করা হবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে।


০৭:০৩ এএম, ১ অক্টোবর ২০১৭ রবিবার

'কারবালায় আত্মত্যাগ দুঃশাসন থেকে মুক্ত হতে প্রেরণা দেবে'

'কারবালায় আত্মত্যাগ দুঃশাসন থেকে মুক্ত হতে প্রেরণা দেবে'

পবিত্র আশুরা উপলক্ষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাণী দিয়েছেন।


০৬:০৯ এএম, ১ অক্টোবর ২০১৭ রবিবার

পবিত্র আশুরা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী

পবিত্র আশুরা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী

পবিত্র আশুরা উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণীতে আশুরার মহান শিক্ষা নিয়ে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।


০৬:০৫ এএম, ১ অক্টোবর ২০১৭ রবিবার

আজ পবিত্র আশুরা

আজ পবিত্র আশুরা

আজ রোববার ঐতিহাসিক ১০ মহররম, পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ঘটনাবহুল এই দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে দিনটি পালন করা হয়। যথাযোগ্য মর্যাদায় আজ বাংলাদেশেও পবিত্র আশুরা পালিত হবে।


০৬:০০ এএম, ১ অক্টোবর ২০১৭ রবিবার

৭ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

৭ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যের লন্ডন হয়ে আগামী ৭ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এই তথ্য জানিয়েছেন।


০৭:১৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৭ শনিবার

আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জন

আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জন

আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা। গতকাল শুক্রবার ছিল দুর্গোৎসবের চতুর্থ দিন; মহানবমী। মহানবমী পূজা শুরু হয় সকাল সাড়ে ৬টায়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আরতি প্রতিযোগিতা।


০৭:১২ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৭ শনিবার

প্রধানমন্ত্রী এখন ভালো আছেন, ৭টি জরুরি ফাইল ছেড়েছেন

প্রধানমন্ত্রী এখন ভালো আছেন, ৭টি জরুরি ফাইল ছেড়েছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভালো আছেন। সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে তাঁর গল-ব্লাডারে সফল অস্ত্রোপচার করা হয়। ডিজিটাল মাধ্যমে বৃহস্পতিবার তিনি ৭টি জরুরি ফাইল ছেড়ে দিয়েছেন।


০৫:২৭ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার

মা ভালো আছেন: জয়

মা ভালো আছেন: জয়

মা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) অস্ত্রোপচারের পর এখন ভালো আছেন বলে জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরেন তিনি।


০৬:৪২ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার

সুচি রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চান : ব্রিটিশ মন্ত্রী

সুচি রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চান : ব্রিটিশ মন্ত্রী

সুচি আমাকে আশ্বস্ত করেছেন, তিনি সব শরণার্থীকে মিয়ানমারে ফিরিয়ে নিতে চান। বললেন ব্রিটিশ প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড।

বৃহস্পতিবার ঢাকায় সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 


০৬:১৯ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার

আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা

শারদীয় দুর্গোৎসব

আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা

শারদীয় দুর্গোৎসবের আজ মহাঅষ্টমী। মহাঅষ্টমী পূজার মূল আকর্ষণ কুমারী পূজা । মহাঅষ্টমীতে রামকৃষ্ণ মঠ ও মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হবে। অষ্টমী পূজা সকাল সাড়ে ৬টায় ও কুমারী পূজা বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। রাত ৯টা ৪৫ মিনিটে শুরু হবে সন্ধিপূজা।


০৫:২৩ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার

প্রধানমন্ত্রীর জন্মদিনে মোদীর শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর জন্মদিনে মোদীর শুভেচ্ছা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে দেয়া পোস্টে তিনি প্রধানমন্ত্রীকে জন্মদিনে শুভেচ্ছা জানান।

০৫:১১ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন আজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭১তম জন্মদিন আজ বৃহস্পতিবার। ১৯৪৭ সালের এই দিন তিনি গোপালগঞ্জের মধুমতি নদী তীরের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাতা বেগম ফজিলাতুন্নেছার প্রথম সন্তান শেখ হাসিনার ডাক নাম হাসু।


১২:৩৮ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার

এই বিভাগের জনপ্রিয়