অক্টোবর থেকে সারাদেশ সফর করবেন প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৭ এএম, ৪ জুলাই ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
চলতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্টোবর থেকে সারাদেশ সফর করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৩ জুলাই) বিকেলে সাভারে এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।
আওয়ামী লীগের এই নেতা বলেন, আওয়ামী লীগের ইঞ্জিন শক্তিশালী করতে আমরা আবারও জনতার সঙ্গে মিলিত হবো। অক্টোবর থেকে আমাদের নেত্রী শেখ হাসিনা সারাদেশ সফর করবেন।
এ সময় কোটা সংস্কার ও শিক্ষক আন্দোলনের ওপর বিএনপি ভর করেছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপি এখন পরনির্ভর। তবে পরের ওপর নির্ভর করে কোনোদিন আন্দোলন হয় না। বিএনপির মনের জোর কমে গেছে। মানুষের শক্তি যত কমে মুখের বিষ ততই উগ্র হয়ে যায়।
কাদের বলেন, বিএনপির রাজনীতি এখন গাড়ি চালকদের মতো, কখন দুর্ঘটনা ঘটিয়ে ফেলে ঠিক নেই। সড়ক ও নদী পথে নয়, বিএনপি এখন আকাশ পথে চলে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতাদের দিনের আরাম ও রাতের ঘুম হারাম হয়ে গেছে। কখন তারেকের ডাক আসে। কখন কার চাকরি নট হয়ে যায় কেউ জানে না। বড় বড় নেতারা সবাই তারেক আতঙ্কে আছে।
এ সময় রিজার্ভ বাড়তে শুরু করেছে জানিয়ে কাদের বলেন, জিনিসপত্রের দামও কমে আসবে। দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়বে আওয়ামী লীগ। জনপ্রতিনিধিরা সৎ হলে দুর্নীতিবাজরা পালিয়ে যাবে।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান











